নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রামগড়ে ৪৩ বিজিবি ও জোনের উদ্যোগে নানা কর্মসুচির মাধ্যমে জাতীয় শোক দিবস পালিত

রামগড়ে ৪৩ বিজিবি ও জোনের উদ্যোগে  নানা কর্মসুচির মাধ্যমে জাতীয় শোক দিবস  পালিত

এমদাদ খান রামগড় খাগড়াছড়ি প্রতিনিধি 

স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি'র রামগড়স্থ ৪৩ ব্যাটালিয়ন।  এসব কর্মসূচির মধ্যে ছিল দরিদ্রদের মাঝে  খাদ্য সামগ্রী বিতরণ, বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।    

 সোমবার (১৫ আগষ্ট) সকালে  ব্যাটালিয়ন সদরে উপজেলার ৫০ টি  গরীব ,অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী  বিতরণ করেন   ৪৩ বিজিবির  অধিনায়ক ও  রামগড় জোন কমান্ডার লে. কর্ণেল মো. হাফিজুর রহমান, পিএসসি । বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে  ছিল চাল, ডাল, আলু, চিনি, ভোজ্য তেল। 

৪৩ বিজিবির বাগান বাজার বিওপির পরিচালনায় অসুস্থ রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা  ও ওষুধপত্র বিতরণ করা হয়। জোন কমান্ডার এ কর্মসূচির উদ্বোধন করেন  ।   চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মাহবুব আলম। 

  রামগড়স্থ  শহীদ ক্যাপ্টেন কাদের( বীর উত্তম)  বিদ্যা নিকেতনে  বিজিবি জোনের উদ্যোগে ছাত্রছাত্রীদের  চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।   প্রতিযোগিতা শেষ পুরস্কার বিতরণ  অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন ৪৩ বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার  লে. কর্ণেল মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, ৪৩ বিজিবির  উপ অধিনায়ক  মেজর মো: মনিরুজ্জামান।   বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও  খাগড়াছড়ি  পার্বত্য জেলা পরিষদের সাবেক  সদস্য মংপ্রু চৌধুরীর  সভাপতিত্বে  অনুষ্ঠিত  পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন  বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি সাংবাদিক মো: নিজাম উদ্দিন লাভলু। অনুষ্ঠানে ৪৩ বিজিবির  সহকারী পরিচালক রাজু আহমেদসহ বিদ্যালয়ের    শিক্ষক- শিক্ষার্থী, সাংবাদিক উপস্থিত ছিলেন।

আরও খবর