নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রামগড়ে বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রামগড়ে বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

এমদাদ খান রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে র‍্যালী, কেক কাটা ও আলোচনা সভার মধ্যেদিয়ে উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অংশগ্রহণে উদযাপিত হয়েছে।

বুধবার (৩সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকাল ৪ টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী শুরু করে নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত থেকে অংশগ্রহন করেন,জেলা বিএনপি’র সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভুঁইয়া, উপজেলা বিএনপি'র সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুঁইয়া, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন- নুরুল আমীন মেম্বার, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শাহআলম বাদশা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন, পৌর বিএনপি'র সভাপতি মো.বাহার উদ্দিন, সিনিয়র সহ- সভাপতি সুজায়েত আলী সুজা, সহ- সভাপতি মো.মহিউদ্দিন হারুন, সাধারণ সম্পাদক শেফায়েত উল্যাহ, সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস, যুগ্ম সম্পাদক  আইনজীবী করিম উল্ল্যাহসহ জেলা ও উপজেলা - পৌর বিএনপির এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন।

উপজেলা বিএনপি সভাপতি জসিম উদ্দিন বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিকাল ৫টায় রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন। তারই অংশ হিসেবে রামগড় বিএনপি পরিবার দিনব্যাপী নানান অনুষ্ঠানমালার আয়োজন করে।

Tag
আরও খবর