নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পূর্ণাঙ্গ জেলা কমিটির অভিষেক

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পূর্ণাঙ্গ জেলা কমিটির অভিষেক 


রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

“আমার পাহাড়, আমার জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার অভিষেক অনুষ্ঠান ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৩ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি সেলিম ট্রেড সেন্টারের ৫ম তলাস্থ হলরুমে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা সভাপতি মোঃ লোকমান হোসাইন এর সভাপতিত্ত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের (পিসিএনপি) কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোঃ আবু তাহের। প্রধান বক্তা ছিলেন  সাবেক মেয়র ও কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ আলমগীর কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ আব্দুল হামিদ রানা, রাঙ্গামাটি জেলার সভাপতি মোঃ সোলায়মান, বাঘাইছড়ি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় নেতা মোঃ আবদুল কাইয়ুম, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও খাগড়াছড়ির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মো. নিজাম উদ্দিন, খাগড়াছড়ি জেলার সাধারণ সম্পাদক মোঃ এস এম মাসুম রানা, সাংগঠনিক সম্পাদক মোকতাদের হোসেন, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের সভানেত্রী সালমা আক্তার মৌ সহ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, নাগরিক পরিষদের স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কমিটির নেত্রীবৃন্দ বক্তব্য ও উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জাতি গোষ্ঠীর সাংবিধানিক অধিকার আদায়ের আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বর্তমানে আমরা বাংলাদেশে চরম একটি ক্রান্তিকাল পার করছি। আমরা স্বাধীনতার পর থেকে বৈষম্যের শিকার হচ্ছি। পার্বত্য চট্টগ্রামে বিরাজমান এসব জাতিগত বৈষম্যের অবসান ঘটানোর প্রয়োজন। নেতৃবৃন্দরা সরকারকে আহ্বান জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের অধিকার নিশ্চিত করতে হবে, এই বৈষম্যের অবসান করতে হবে।

পরে, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ এর প্রধান সমন্বয়ক শেখ আহম্মদ রাজু প্রধান অতিথি এবং ছাত্র পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি সুমন আহমেদ এর সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা আয়োজিত  পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Tag
আরও খবর