নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রামগড়ে মৎস্যজীবী দলের উপজেলা ও পৌর শাখা কমিটির পরিচিতি সভা

রামগড়ে মৎস্যজীবী দলের উপজেলা ও পৌর শাখা কমিটির পরিচিতি সভা


এমদাদ খান রামগড় প্রতিনিধি 


খাগড়াছড়ির রামগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উপজেলা ও পৌর শাখা'র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 


বৃহ:বার (১৪ আগষ্ট) বিকালে উপজেলা ও পৌর মৎস্যজীবি দলের আয়োজনে  রামগড় লেকপাড়স্থ বিজয় ভাস্কর্য মঞ্চে  এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. ঈসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্যে রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভুঁইয়া । সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো: জয়নাল আবেদীন। সাবেক পৌর ছাত্রদলের আহবায়ক রহিম বিশাল ও সাবেক উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক শাহীন আলম  এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর মৎস্যজীবী দলের সভাপতি সাদ্দাম হোসেন।  এ সময় বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুঁইয়া, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব রিয়াজ উদ্দিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল আমীন মেম্বার, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শাহআলম বাদশা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন, পৌর বিএনপি'র সভাপতি মো.বাহার উদ্দিন, সিনিয়র সহ- সভাপতি সুজায়েত আলী সুজা, সহ- সভাপতি মো.মহিউদ্দিন হারুন, সাধারণ সম্পাদক শেফায়েত উল্যাহ, সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস, যুগ্ম সম্পাদক  আইনজীবী করিম উল্ল্যাহ। প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপি’র সহ- সভাপতি হাফেজ আহম্মদ ভূঁইয়া বলেন, সংগঠনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের দিয়েই  উপজেলা ও পৌর মৎস্যজীবী কমিটি গুলো গঠন করা হয়েছে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার কথিত ‘সংস্কার’ নামের এক জালে জনগণকে আটকে রাখতে চাচ্ছে। তারা পরিকল্পিতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে সময়ক্ষেপণ করে জনগণের অধিকার হরণ করা হচ্ছে।  আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন পাহাড়ের জনপ্রিয় অভিভাবক জনাব ওয়াদুদ ভূঁইয়ার হাতকে শক্তিশালী করার লক্ষে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদর সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান।


এসময় জেলা ও উপজেলা - পৌর বিএনপির এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর