নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রামগড়ে" শিশুকানন "শিশু পার্ক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস


রামগড়ে" শিশুকানন "শিশু পার্ক নির্মাণের ভিত্তিপ্রস্তর  স্থাপন করলেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস 
 
এমদাদ খান রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি 

১৯২০ সালের মহকুমা শহর বর্তমান রামগড় উপজেলা সদরে শিশুদের বিনোদনের জন্য শিশুকানন নামে একটি শিশু পার্কের ভিত্তি  প্রস্তর  স্থাপন করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসক।  
 সোমবার ২৮শে নভেম্বর  বিকেলে  মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক রামগড় এসডিও বাংলোর সংরক্ষণ, সৌন্দর্যবর্ধন এবং বিনোদন পার্ক শিশু কানন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন খাগড়াছড়ির জেলা জেলাপ্রশাসক  প্রতাপ চন্দ্র বিশ্বাস । এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপচন্দ্র বিশ্বাস বলেন মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক রামগড়  এসডিও বাংলা টি মহান মুক্তিযুদ্ধে খাগড়াছড়ি জেলার ভূমিকার একটি অনন্য দৃষ্টান্ত। এটি সংরক্ষণ করা রামগড় সহ পুরো জেলাবাসীর দায়িত্ব। এই স্থাপনাটি সংরক্ষণ এবং দৃষ্টিনন্দন করতে একটি সুন্দর শিশু পার্ক শিশু কানন স্থাপন করা হচ্ছে। মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণের পাশাপাশি কচিকাচাদের পদচারণায় এটি মুখরিত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।   পরে রামগড়  উপজেলা শিল্পকলা একাডেমি,  আয়োজনে এসডিও বাংলো প্রাংগনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসবের  আয়োজন করা হয়।
এ সময়  রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি,উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার  মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত।  পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, সহকারী কমিশনের (ভূমি) মানস চন্দ্র দাশ, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃমিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক নুরুল আলম আলমগীর, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,  স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 
Tag
আরও খবর