নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পাহাড়ি-বাঙ্গালির সম্প্রীতির মাধ্যমে পাবর্ত্য এলাকায় স্থায়ী শান্তি সম্ভব, ওয়াদুদ ভূইয়া

পাহাড়ি-বাঙ্গালির সম্প্রীতির মাধ্যমে পাবর্ত্য এলাকায় স্থায়ী শান্তি সম্ভব, ওয়াদুদ ভূইয়া

মোহাম্মদ এমদাদ খান রামগড় প্রতিনিধি 

পাহাড়ি-বাঙ্গালির মধ্যে পারস্পরিক বিশ্বাস, সম্প্রীতির মাধ্যমেই পাবর্ত্য এলাকায় স্থায়ী শান্তি আসবে। এখানে পাহাড়ি বাঙ্গালি সবাই থাকবে। মিলেমিশে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকলে উন্নয়ন হবে। মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। দীর্ঘ ১৮ বছর পর সোমবার (১১ নভেম্বর) নিজ এলাকা রামগড়ে অনুষ্ঠিত বিশাল সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া এ কথা বলেন।

তিনি বলেন, হিংসা -হানাহানি আর নয়। পাবর্ত্য চট্টগ্রাম অবারিত সম্পদ ও সম্ভাবনার স্থান। প্রাকৃতিক সম্পদের ভান্ডার সঠিকভাবে ব্যবহার করে যেন এখানকার অধিবাসীর ভাগ্যের উন্নয়ন না ঘটে সেজন্য দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্র বানচাল করতে পাহাড়ি- বাঙ্গালি সবাইকে পারষ্পরিক বিশ্বাস ও আস্থা রেখে ঐক্যবদ্ধ হতে হবে।

সমাবেশে উপস্থিত বিপুল সংখ্যক মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামীলীগের বাধায় আমি আমার জন্মভূমিতে আসতে পারিনি। দীর্ঘ ১৮ বছর পর এসেও রামগড়ের মানুষের ভালবাসায় আমি আপ্লুত।

সোমবার বিকালে রামগড় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে রামগড় বাস টার্মিনালে অনুষ্ঠিত এ সম্প্রীতি উপজেলা বিএনপির সাংগঠনিক সমন্বয়ক ও জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহম্মেদ ভূইয়া সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে বক্ত্যব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাব বীথি, যুগ্ম সাধারণ সম্পাদক এড.আব্দুল মালেক মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেশ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. ইব্রাহিম খলিল, সিনিয়র সহ সভাপতি মো: জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সেফায়েত মোর্শেদ মিঠু, পৌর বিএনপির সভাপতি মো: জসিম উদ্দিন, সহ সভাপতি সুজায়েত আলী, সাধারণ সম্পাদক মহি উদ্দিন হারুণ প্রমুখ। সম্প্রীতি সমাবেশে  সঞ্চালনা করেন সেফায়েত উল্লাহ ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক  রামগড় উপজেলা বিএনপি, মোহাম্মদ ইলিয়াছ হোসেন, সাংগঠনিক সম্পাদক রামগড় পৌর বিএনপি।

সমাবেশে যোগ দেয়ার জন্য সোমবার দুপুর থেকে উপজেলার বিভিন্ন এলাকা হতে হাজার-হাজার নেতা-কর্মী ও সমর্থক মিছিল নিয়ে সমাবেশস্থলে এসে উপস্থিত হয়।

Tag
আরও খবর