নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রামগড়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ১২ থানায় মামলা,


মাদক ব্যবসা ও চোরাচালানে বাধা দেয়ায়  রামগড়ের সদ্য অপসারিত উপজেলা ভাইস চেয়ারম্যান মাদক সম্রাট মোবারক হোসেন বাদশার নেতৃত্বে বিএনপি'র নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহতদের মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত তিনজনকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।


গতকাল বুধবার(২৮ আগস্ট) সকালে রামগড় পৌরসভার শ্মশানটিলা এলাকায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পৌর শহর এলাকায় উত্তেজনা দেখা দেয়। বিক্ষুব্দ বিএনপির নেতাকর্মীরা বিকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।


পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: আলা উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করে বলেন, রামগড়ের শীর্ষ মাদক ব্যবসায়ী ও সদ্য অপসারিত উপজেলা ভাইস চেয়ারম্যান মোবারক হোসেন বাদশা প্রকাশ খাড়া বাদশা'র নেতৃত্বে ২০-২৫ জনের সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র ও চাপাতি, চাইনিজ কুড়াল নিয়ে শ্মশানটিলা এলাকায় বিএনপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে কমপক্ষে ১০-১২ জন নেতাকর্মী আহত হন। আহতদের রামগড় হাসপাতালে নেওয়ার পর এদের মধ্যে চাপাতি ও চাইনিজ কুড়ালের কোপে গুরুতর আহত ১নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মো: জাহাঙ্গীর আলম ফরহাদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, যুগ্ম আহবায়ক মো: ইউনুছ ও বিএনপি নেতা মো: মুছা মিয়াকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে রেফার করা হয়।


সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আওয়ামীলীগের নেতৃবৃন্দের পৃষ্টপোষকতায় মাদক সম্রাট মোবারক হোসেন বাদশা প্রকাশ খাড়া বাদশা পুরো রামগড়কে মাদকের স্বর্গরাজ্যে পরিণত করে। আওয়ামীলীগ সরকারের পতনের পর স্থানীয় নেতা-কর্মীরা এলাকা ছেড়ে পালিয়ে গেলেও মাদক সম্রাট খাড়া বাদশা বহাল তবিয়তে থেকে পুনরায় মাদক ব্যবসা শুরুর পাঁয়তারা করে। বিএনপির পক্ষ থেকে সাংগঠনিকভাবে মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। নেতাকর্মীরা মাদক ব্যবসার বিরুদ্ধে মাঠে নামায় শীর্ষ মাদক ব্যবসায়ী খাড়া বাদশা ক্ষুব্দ হয়ে উঠে। এর জের ধরে তার নেতৃত্বে সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে বুধবার বিএনপির নেতাকর্মীদের ওপর অর্তকিতভাবে হামলা চালিয়ে তাদের আহত করে। 


এদিকে, বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রামগড় উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে বুধবার বিকালে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয় হতে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও রামগড় উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহাম্মদ ভূঁইয়ার সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু, সাংগঠনিক সম্পাদক শেফায়েত উল্যাহ, পৌর বিএনপির সভাপতি মোঃ জসীম উদ্দিন, যুগ্ম সম্পাদক সুজায়েত আলী ও সাংগঠনিক সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া প্রমুখ।


রামগড় থানায় একটি মামলা রুজু করা হয়েছে যার মামলা নং ৭, ২৯-৮-২৪,বাদী সরওয়ার আলম পাটোয়ারী (২৪), পিতা- খুরশিদ আলম, সাং- বল্টুরাম টিলা, ১নং ওয়ার্ড, রামগড় পৌরসভা, থানা -রামগড়, জেলা-খাগড়াছড়ি পার্বত্য জেলা ২৫ জনকে এজাহারনামীয় এবং ১৪-১৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে অভিযোগ দায়ের করিলে বাদীর অভিযোগের ভিত্তিতে রামগড় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। তদন্তকারী কর্মকর্তা- এসআই(নিঃ) এ,বি,এম তারেক হোসেন, সাংবাদিককে জানান আসামি ধরার চেষ্টা অভ্যাহত আছে। 



আরও খবর