নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রামগড় প্রেসক্লাবের সভাপতি লাভলু সম্পাদক নিজাম


দীর্ঘ ১৬ বছর তালাবদ্ধ থাকার পর অবশেষে পুনর্গঠিত হল খাগড়াছড়ির রামগড় প্রেস ক্লাব। ক্ষুব্দ ও বঞ্চিত সাংবাদিকরা উদ্যোগী হয়ে রোববার(১১ আগষ্ট) সাবেক মহকুমা রামগড়ের ঐতিহ্যবাহি প্রেস ক্লাবটি সচল করার জন্য পুনর্গঠন করা হয়। জানাযায়, সর্বশেষ ২০০৮ সালে শ্যামল রুদ্র সভাপতি ও বেলাল হোসাইনকে সাধারণ সম্পাদক করে প্রেস ক্লাবের কমিটি গঠনের পর কিছুদিন কার্যক্রম চলে। পরে তালাবদ্ধ করে রাখা হয় ক্লাবটি। সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন বন্ধ থাকা ক্লাব সচল করার বহু চেষ্টা করে ব্যর্থ সাধারাণ সদস্য ও সদস্য অন্তর্ভুক্ত হতে না পারা স্থানীয় সাংবাদিকরা সম্মিলিতভাবে ক্লাব খোলার উদ্যোগ নেন।


রোববার প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে ক্লাব পুনর্গঠন সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রামগড় প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক শুভাশীষ দাশ। বক্তব্য রাখেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মো: নিজাম উদ্দিন লাভলু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মো: নিজাম উদ্দিন, রিপোর্টটার্স ইউনিটির সভাপতি মো: বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক রতন কুমার বৈষ্ণব ত্রিপুরা প্রমুখ। সভায় বিভিন্ন সংবাদ মাধ্যমে সক্রিয়ভাবে কর্মরত স্থানীয় ১৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।


সভায় উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিতে মো: নিজাম উদ্দিন লাভলুকে (ইত্তেফাক, নিউ নেশন) সভাপতি ও মো: নিজাম উদ্দিনকে (যুগান্তর) সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি করার মাধ্যমে রামগড় প্রেস ক্লাব পুনর্গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ- সভাপতি শুভাশীষ দাশ ও মো: বাহার উদ্দিন, যুগ্ম সম্পাদক রতন কুমার বৈষ্ণব ত্রিপুরা ও মোশাররফ হোসেন, অর্থ সম্পাদক মো: সাহাদাত হোসেন কিরণ। সদস্যরা হলেন, শ্যামল রুদ্র, বেলাল হোসাইন, এমদাদ খান, মো: মোজাম্মেল হোসাইন, মাসুদ রানা, মো: সাইফুল ইসলাম, তুহিন নিজাম, মো: জহিরুল ইসলাম, মো: বেলাল হোসেন, মো: শাহেদ হোসেন রানা ও মো: নুরুল আলম শরীফ।

আরও খবর