নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

খাগড়াছড়িতে আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহীনি মাঠে থাকবে জানালেন লে. কর্নেল কামরুল হাসান


খাগড়াছড়িতে আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহীনি মাঠে থাকবে জানালেন লে. কর্নেল কামরুল হাসান 


 মোহাম্মদ এমদাদুল হক খাগড়াছড়ি প্রতিনিধি 


পরিবর্তিত পরিস্থিতে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও রামগড় উপজেলায় কর্মরত সরকারী কর্মকর্তাদের নির্ভয়ে দাপ্তরিক কাজ করার আহবান জানিয়েছেন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান, পিএসসি। তিনি বলেন সাম্প্রতিক বিচ্ছিন্ন ঘটনায় জড়িতদের পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে।


শনিবার  (১০ আগষ্ট ) বেলা ১১ টার দিকে মাটিরাঙ্গা জোনের সম্মেলন কক্ষে রামগড় ও মাটিরাঙ্গার সরকারী কর্মকর্তাদের সাথে 

বিশেষ আইন শৃঙ্খলা ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


স্থানীয় বেসামরিক প্রশাসনের সহায়তায় সেনাবাহিনীর সদস্য মাঠে আছে জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান বলেন, সেনাবাহীনির সহায়তায় মাটিরাঙ্গা ও রামগড় থানা পুলিশের পুরো কার্যক্রম চালু হবে। ভীতি কাটিয়ে পুলিশ কাজে ফিরবে বলেও আশা প্রকাশ করেন তিনি। 


ঘন্টাব্যাপী বিশেষ আইন শৃঙ্খলা ও মতবিনিময় সভায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার জেজী চক্রবর্তী, রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন, সহকারী পুলিশ সুপার (মা‌টিরাঙ্গা সা‌র্কেল) আবু জাফর মোহাম্মদ সা‌লেহ, সহকারী পুলিশ সুপার (রামগড় সা‌র্কেল) মো. নাজিম উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ ও মাটিরাঙ্গা উপজেলা রেঞ্জ অফিসার আতাউর রহমান লস্কর প্রমুখ বক্তব্য রাখেন।


বিশেষ আইন শৃঙ্খলা ও মতবিনিময় সভায় বক্তারা পরিবর্তিত পরিস্থিতিতে সেনাবাহিনীর ভুয়সী প্রশংসা করে সরকারী কর্মকর্তারা বলেন, সেনাবাহীনির হস্তক্ষেপে মাটিরাঙ্গা ও রামগড়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। সরকারী কোন দপ্তরে হামলা ও অগ্নসংযোগের মতো কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি। 


এসময় ক্যাপ্টেন আহাদুজ্জামান শুভ, ক্যাপ্টেন হিমেল ছাড়াও মাটিরাঙ্গা ও রামগড় উপজেলার বিভিন্ন বিভাগীয় প্রধান, গণমাধ্যমকর্মী, সামরিক ও বে-সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। 


##

মোহাম্মদ এমদাদুল হক 

খাগড়াছড়ি প্রতিনিধি 

০১৮২৬৩৬১৫৫০

Tag
আরও খবর