নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রামগড়ে পুতুল ফাউন্ডেশনের উদ্যোগে বার্ষিক নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

রামগড়ে পুতুল ফাউন্ডেশনের উদ্যোগে বার্ষিক নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

খাগড়াছড়ি জেলার রামগড়ে পুতুল ফাউন্ডেশনের উদ্যোগে বার্ষিক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার(২৬ সেপ্টেম্বর) রামগড় বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বক্তৃতা প্রতিযোগিতা আয়োজক কমিটির আহবায়ক মংপ্রু চৌধুরি। প্রধান অতিথি হিসেবে  বক্তব্য দেন  রামগড় সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন রামগড় সরকারি কলেজের সহযোগি অধ্যাপক মংসাজাই মারমা,  রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুল হক গাজী, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী  নাজমুল হক, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আব্দুল কাদের, উপজেলা একাডেমিক কর্মকর্তা কাজী  সোহেল রানা, অবসরপ্রাপ্ত শিক্ষিকা রেখা রাণি শীল, রামগড় রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সিনিয়র শিক্ষক মো: বাহার উদ্দিন।

'স্মার্ট বাংলাদেশ:  বর্তমান বিশ্ব তথ্য ও প্রযুক্তি ছাড়া অচল' - এ বিষয়ে অনুষ্ঠিত নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতায় উপজেলার তিনটি উচ্চ বিদ্যালয়ের ৯ জন প্রতিযোগি অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম হয় রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী হাফিজা আফনান, দ্বিতীয় ও তৃতীয় হয়  রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র  যথাক্রমে  অর্ক চক্রবর্তী ও  ইমতিয়াজ  বিন  হক। বিচারক হিসেবে ছিলেন রামগড় সরকারি কলেজের প্রভাষক মো: বোরহান উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের মেডিকেল অফিসার ডা. তাকিয়া তুন্নি ও সহকারি উপজেলা শিক্ষা অফিসার উম্রাচিং চৌধুরি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক মো. নিজাম উদ্দিন লাভলু।

Tag
আরও খবর