নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রামগড়ে দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা



খাগড়াছড়ির রামগড়ে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি পরিদর্শন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। 


বুধবার ১৪ই সেপ্টেম্বর রামগড় উপজেলার  কেন্দ্রীয় মন্দির  শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ীর শারদীয় দুর্গোৎসব ও বাসন্তী মন্দিরের ঘট  পূজার প্রস্ততি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে মন্দির  পরিদর্শনে আসেন রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত ও রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃমিজানুর রহমান।  মন্দির কমপ্লেক্স পরিদর্শন শেষে   রামগড় উপজেলা নির্বাহি কর্মকর্তা খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত মন্দির পরিচালনা পর্যদ কে জানান, পরিচালনা পর্যদের লাগনো ৬টি সিসি ক্যামেরার পাশাপাশি জেলা প্রশাসনের অর্থায়নে আরো কিছু উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা লাগিয়ে শারদীয় দূর্গা পুজোর নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তিনি জানান সনাতন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবকে নির্বিঘ্ন ও আনন্দময় করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। 


এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণেশ্বরী কালীবাড়ির প্রধান উপদেষ্টা শিক্ষাবিদ রামেশ্বর শীল, রামগড় পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর  আহসান উল্ল্যাহ,১নংওয়ার্ড কাউন্সিল আবদুল হক,৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃজিয়াউল হক জিয়া, অবসর  প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা অরুণ মজুমদার, বীর মুক্তিযোদ্ধা প্রমোদ বিহারী দেবনাথ,শিক্ষক কমল মজুমদার, কারবারি এসোসিয়েশনের সভাপতি আনন্দ মোহন খোকন ও সাংবাদিক শুভাশীষ দাশ।

Tag
আরও খবর