নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রামগড়ে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রামগড়ে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 


এমদাদ খান রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি 


খাগড়াছড়ির রামগড়ে উৎসবমুখর পরিবেশে নানান অনুষ্ঠান পালনের মধ্যে দিয়ে আন্দোলন সংগ্রাম ও গৌরবে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। 

শুক্রবার (২৩ জুন) সকালে রামগড় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশাল মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলের নেতাকর্মীরা। এসময় বিভিন্ন স্লোগান আর মুহূর্মুহু করতালি দিয়ে রাজপথে থাকার জানান দেন আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।পরে শিল্পী কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীরের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মোস্তফা হোসেন।সভায় আওয়ামী লীগ প্রতিষ্ঠার রাজনৈতিক ইতিহাস ও বর্তমান আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড ,কর্মপরিকল্পনা, লক্ষ্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তৃনমুল নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন রামগড় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী,পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল আলম কামাল,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাতেমা বেগম,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক,রামগড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,ছাত্রলীগ নেতা আনোয়ার জাহিদ ছোটন। শেষে বীর মুক্তিযোদ্ধা,আওয়ামী লীগ, যুবলীগ,সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দদের নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্চা সেবকলীগ,ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

Tag
আরও খবর