নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রামগড়ের দীপু ত্রিপুরা ভারসাম্য দৌঁড় প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে সেরাA

রামগড়ের দীপু ত্রিপুরা ভারসাম্য দৌঁড় প্রতিযোগিতায়  জাতীয় পর্যায়ে সেরা

খাগড়াছড়ির রামগড়ের দুর্গম  পাহাড়ি এলাকা হাজাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  চতুর্থ শ্রেণির ছাত্র দীপু ত্রিপুরা(১০) জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক লাভ করেছে। সে ভারসাম্য দৌঁড় প্রতিযোগিতায়  চ্যাম্পিয়ন হয়ে এ পদক পায়। শনিবার(৩ জুন) ঢাকা বিশ্ব বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে এ পদক বিতরণ করেন।   প্রত্যেক বিভাগ থেকে বালক ও বালিকা গ্রুপে  ২জন করে  প্রতিযোগী জাতীয় পর্যায়ে  প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দীপু ত্রিপুরা প্রথমে উপজেলা পর্যায়ে এবং পরে বিভাগীয় পর্যায়ে  অনু্ষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করার পর জাতীয় পর্যায়েও চ্যাম্পিয়ন হয়।

রামগড় উপজেলার ১ নং রামগড় ইউনিয়নের অত্যন্ত দুর্গম পাহাড়ি এলাকায় হাজাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত।  বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোৎস্না মারমা জানান,  জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন  পদক লাভকারি  এ স্কুলের ছাত্র দীপু ত্রিপুরা  প্রত্যন্ত    তৈকাতাংছড়া গ্রামের হতদরিদ্র পরিবারের সন্তান। তার বাবা হাসি কুমার ত্রিপুরা  ও কাঞ্চন মালা ত্রিপুরা জুমচাষী। তিন বোন এক ভাইয়ের মধ্যে দীপু সকলের ছোট।

পশ্চাৎপদ ও সুবিধা বঞ্চিত এলাকার  হতদিরদ্র পরিবারের ছেলে দীপুর জাতীয় পর্যায়ে এমন কৃতিত্ব অর্জন কেউ কল্পনাও করতে পারেনি। তিনি বলেন, তার এ কৃতিত্বে পুরো এলাকায় আনন্দের জোয়ার বইছে।

রামগড় উপজেলার সহকারি শিক্ষা কর্মকর্তা উম্রাচিং চৌধুরি  বলেন, দীপু ত্রিপুরার এ কৃতিত্বে শুধু আমাদের উপজেলা নয়, খাগড়াছড়ি জেলা ও চট্টগ্রাম বিভাগ গর্বিত।

Tag
আরও খবর