নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

খাগড়াছড়ির রামগড়ে পাহাড় কাটার সময় পেলোডার উল্টে চালক নিহত


খাগড়াছড়ির রামগড়ে গভীর রাতে পাহাড় কেটে রাস্তা বানানোর সময় পেলোডার উল্টে পুকুরে পড়ে চালক মিজানুর রহমান(২৩) ঘটনাস্থলে নিহত হয়েছেন। শনিবার(২০ মে) রাত ১১টার দিকে উপজেলার পাতাছড়া ইউনিয়নের চাষীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিজান নোয়াখালীর কবিরহাটের মধ্যম সোনাদিয়া গ্রামের নুরুজ্জামানের ছেলে।




পুলিশ ও স্থানীয় গ্রামবাসিরা জানান, শনিবার রাত ১১ টার দিকে চাষীনগর গ্রামে ৫০-৬০ ফুট উঁচু একটি পাহাড়ের ঢালু কেটে রাস্তার বানানোর সময় পেলোডারটি উল্টে পাহাড়ের নীচে পুকুরে পড়ে যায়। এতে চালক মিজানুর রহমান পেলোডার চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পাহাড় থেকে পেলোডারটি উল্টে পড়ার বিকট শব্দে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে চালক মিজানের মরেদহ উদ্ধার করে। পরে রামগড় থানায় খবর দিলে পুলিশ রাত ১ টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পেলোডারটি পুকুরে পড়ে আছে।


স্থানীয় গ্রামবাসিরা জানান, পাতাছড়ার ৩নং ওয়ার্ডের ইউপি মেম্বার আব্দুল লতিফ প্রবাসী নারী বিলকিসের ঐ পাহাড়ে উঠার রাস্তা বানানো ও টিলার উপরে বসতবাড়ি করার জন্য মাটি সমতল করার কাজে পেলোডারটি ভাড়া দিয়েছিলেন। ইউপি মেম্বার আব্দুল লতিফ মানিকছড়ি থেকে পেলোডারটি কন্ট্রাকে এনে এলাকায় ঘন্টা হিসেবে ভাড়া দেন। এ ব্যাপারে বক্তব্যের জন্য তার মোবাইল নম্বরে কল দিলে ফোন বন্ধ পাওয়া যায়।


রামগড় থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মিজানুর রহমান বলেন, খবর পেয়ে শনিবার রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।



রবিবার ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

আরও খবর