নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রাজনগরে ইসলামী যুব মজলিসের কমিটি পুনর্গঠন : জমসেদ সভাপতি ও ইবাদ সেক্রেটারি নির্বাচিত

ইসলামী যুব মজলিস রাজনগর উপজেলা শাখা পুনর্গঠন উপলক্ষে শুক্রবার (৩অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজনগর মজলিস কাযালয়ে দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা গঠন কার্যক্রম পরিচালনা করেন ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল মোঃ এহসানুল হক।

কাউন্সিলে ২০২৫-২৬ সাংগঠনিক সেশনের জন্য মোঃ জমসেদ আলমকে সভাপতি ও মোঃ রাশেদ আহমদকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট রাজনগর উপজেলা কমিটি ঘোষণা করা হয়। 

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শপথবাক্য পাঠ করান সংগঠনের জেলা সভাপতি মোঃ এহসানুল হক।

কমিটির সহ-সভাপতি পদে মনোনীত হন মাওলানা মাহফুজুল হক তালুকদার, মুফতি ইবাদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক তাফাজ্জুল হক শাকির, সাংগঠনিক সম্পাদক শেখ ইসমাইল হুসাইন, অর্থ সম্পাদক ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক সুমন আহমদ, প্রশিক্ষণ সম্পাদক আবুল কাসেম , প্রকাশনা সম্পাদক  ফাহিম আহমদ, সদস্য শেখ মোঃ আব্দুস সামাদ।

সমাপনী অধিবেশনে মোঃ জমসেদ আলমের সভাপতিত্বে ও মোঃ রাশেদ আহমদের সঞ্চালনায় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মোঃ এহসানুল হক।

কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য দেন  খেলাফত মজলিস রাজনগর উপজেলা সভাপতি মাওলানা কাওসার আহমদ তালুকদার, সেক্রেটারি মাওলানা এবাদুর রহমান তালুকদার, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি সালমান আহমদ, জেলা যুব মজলিসের সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ সিহাব উদ্দিন, প্রকাশনা সম্পাদক খালিদ সাইফুল্লাহ, ইসলামী ছাত্র মজলিসের জেলা সেক্রেটারি আহমদ কবির।

কাউন্সিলে মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর