জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

রাজনগর ফতেপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ সভা

আওয়ামীলীগ ফ্যাসিস্ট দোসরমুক্ত ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টাসহ সারাদেশে প্রশাসনের নিষ্ক্রিয়তায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে মৌলভীবাজারের রাজনগরের ফতেপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বৃহস্পতিবার দুপুরে ১নং ফতেপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কমর উদ্দীন (৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার) এর সভাপতিত্বে ও ৯নং ওয়ার্ডের লয়লুছ আহমদ এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুন নুর (মেম্বার), সাধারণ সম্পাদক টিটু মিয়া,সহ সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ফতেপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক  কাহের খাঁন, ছয়ফুল আলম সুহেল (৮ নং ওয়ার্ড মেম্বার), রেজবান আহমদ,বাহার আলী,ছালেক উদ্দীন মাসুক, সামাদ চৌধুরী, ফরিদ আহমদ,আব্দুল খালিক,সিদ্দেক আলী, ফতেপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, যুবদল নেতা আব্দুল করিম রাজ।

এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের জলবায়ু বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, ফতেপুর ইউনিয়ন ছাত্রদল নেতা ময়নুল ইসলাম, ছাত্রনেতা সোহাগ আহমদ, ছাত্রনেতা মুমিন আহমদ, রহিম আহমদ,জুয়েল আহমদ,মাহবুবুর রহমান,সেলিম আহমদ,মাজেদ মারুফ,ছাত্রনেতা আব্দুল মুনিম সহ প্রমূখ।


উক্ত প্রতিবাদ সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, ফতেপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শান্তি -শৃঙ্খলার পক্ষে কাজ করে যাচ্ছে। কিন্তু আওয়ামী ফ্যাসিস্ট  বাহিনীর রেখে যাওয়া কিছু দোসর অশান্তি সৃষ্টির পায়তারা চালাচ্ছে। 

বিশেষ করে শোকজকৃত  ফতেপুর ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগের চেয়ারম্যান বাবু নকুল চন্দ্র দাসের কড়া সমালোচনা করে বলেন তিনি এখনো ইউনিয়নে স্বজনপ্রীতি করেই যাচ্ছে।  ফ্যাসিস্টের ছত্রছায়ায় আইন শৃঙ্খলার অবনতি চরম পর্যায়ে পৌছে গেছে। সুতরাং এখন থেকে ফ্যাসিস্টমুক্ত ফতেপুর ইউনিয়ন দেখতে চায় ইউনিয়নবাসী।  সমাবেশ শেষে বিক্ষুব্ধ নেতৃবৃন্দ একটি মিছিল বের করে স্থানীয় বাজার প্রদক্ষিণ করে।

আরও খবর