নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রাজনগরে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেলেন ৬৭জন কিশোর

শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন মৌলভীবাজারেরর রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের সরখরনগর গ্রামের মেজর (অবঃ) সাইফ আল আমীন খোকন। সেই ঘোষণায় আকৃষ্ট হয়ে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার জিতে নিয়েছেন এসব কিশোররা। 


গত ২০ মার্চ শুরু হয় টানা ৪০ দিন একাধারে ফজরের নামাজ জামাত আদায়ের প্রতিযেগিতা, যা গত ২৮ এপ্রিল শেষ হয়। এতে অংশগ্রহণ করেন এলাকার ৮৪ জন কিশোর। তাদের মধ্যে টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায়কারী ৬৭ জন কিশোরকে বাইসাইকেল ও একইসাথে ৩৯ দিন নামাজ আদায়কারী ১১ জন কিশোরকে ১১টি পানির ফিল্টার বিতরণ করা হয়‌েছে। 


মঙ্গলবার ১৬ মে দুপুরে সরখরনগর জামে মসজিদ প্রাঙ্গণে মসজিদ রিচালনা কমিটির সভাপতি আব্দুল মুকিদ লনি মিয়া এর সভাপতিত্বে সরখরনগর পুরাতন জামে মসজিদের খতিব হাফিজ ফরহাদ আহমদ এর সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর (অবঃ) সাইফ আল আমীন খোকন। 


সরখরনগর জামে মসজিদের মোতাওয়াল্লি রিপন আহমদ এর স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সহ সভাপতি হুসাইন আহমদ, সাবাজ মিয়া, শায়েখ মিয়া, সাধারণ সম্পাদক রুমেল আখন্দ, সহ সাধারণ সম্পাদক সৈয়দ তোফায়েল আহমেদ, শিহাব আহমদ, রায়হান আহমদ প্রমুখ।


শিশু-কিশোরদেরকে নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখি করার লক্ষ্যে আয়োজিত এমন উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছে। এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে। এমন মহতি কার্যক্রমে এলাকার শিশু-কিশোররা নামাজের প্রতি আগ্রহী করে তুলছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

Tag
আরও খবর