নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

তিন ফুটের ভুয়া ডিবি কমকর্তা আটক

তিন ফুটের ভুয়া ডিবি কমকর্তা আটক

তিন ফুটের ভুয়া ডিবি কমকর্তা আটক।

নিজেকে ডিবি পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে মামলার ভয় দেখিয়ে দাবি করেন ২০ হাজার টাকা। এমন অভিযোগের প্রেক্ষিতে মো: শামসুর রহমান মফিজ (২৮) নামের এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ।

২৩ নভেম্বর, বৃহস্পতিবার সকালে রাজবাড়ী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার এ তথ্য জানান।

গ্রেফতারকৃত মফিজ জেলার পাংশা উপজেলার চর ঝিকড়ী পশ্চিমপাড়া এলাকার মো. হারেজ মিয়ার ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর রাত পৌনে ৮টার দিকে মফিজ, সোহেল রানা নামে এক ব্যক্তিকে ফোন করে নিজেকে গুলশান ডিবি ঢাকার একজন কর্মকর্তা পরিচয় দেন। তারপর সোহেলের নামে অজ্ঞাত মার্ডার মামলা হয়েছে বলে জানান তিনি। মামলা থেকে রক্ষা পেতে হলে ২০ হাজার টাকা দিতে হবে। টাকা না দিলে মামলাটি গুলশান থানা থেকে পাংশা থানায় ট্রান্সফার করা হবে।

সোহেল রানা টাকা না দেয়ায় মফিজ অন্য একটি মোবাইল নম্বর থেকে তাকে ফোন করে পাংশা থানার অফিসার পরিচয় দিয়ে গ্রেফতারের ভয় দেখিয়ে আবারও ২০ হাজার টাকা দাবি করেন। এমন অভিযোগ পাওয়ার পর পাংশা থানা পুলিশ মফিজকে কৌশলে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে মফিজ প্রতারণার কথা স্বীকার করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার আরও বলেন, মফিজের বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় প্রতারণার মামলা আছে। তিনি দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে নিজেকে বিভিন্ন সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। এ ঘটনায় ভুক্তভোগী সোহেল রানা বাদী হয়ে পাংশা মডেল থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেছেন।

আরও খবর