জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি

রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি রাজবাড়ীতে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ করে সাহসিকতার পরিচয় দিয়েছেন এক তরুণ ইজিবাইক চালক। ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে বুদ্ধিমত্তার সঙ্গে ছিনতাইকারীকে আটক করতে সহায়তা করায় তাকে পুরস্কৃত করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোয়ালন্দঘাট উপজেলার রসুলপুর এলাকার বাসিন্দা হাসিবুল হাসান (১৯) প্রতিদিনের মতো গত ৬ এপ্রিল বিকেলে ইজিবাইক নিয়ে বের হন। সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে রাজবাড়ীর অন্তুর মোড়ে যাত্রীর অপেক্ষায় থাকা অবস্থায় এক ব্যক্তি নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাগমারা সড়কে যাওয়ার কথা বলে। ওই ব্যক্তি আরও জানায়, তার সঙ্গে আরও দুইজন রয়েছে যারা মোটরসাইকেলে পেছনে আসবে। পরে হাসিবুল হাসান তাকে নিয়ে রাজবাড়ীর দিকে রওনা দেন। পথিমধ্যে গোদার বাজার এলাকার নির্জন সড়কে পৌঁছালে ওই ব্যক্তি মোবাইলে কথা বলে “কাজ সাকসেস হয়েছে” বলে জানায় এবং ইজিবাইক চালককে মারধর করে। এতে পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠলেও ভয় না পেয়ে অসাধারণ সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির পরিচয় দেন হাসিবুল হাসান। নিজেকে ও ইজিবাইক রক্ষায় তিনি কৌশলে গাড়িটি দ্রুত পান্না চত্বর এলাকায় কালামের ফুলের দোকানের ভেতরে ঢুকিয়ে দেন। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আটক ব্যক্তি সোহাগ মুসুল্লি (৪০) নড়াইল জেলার কালিয়া উপজেলার বড়নাল এলাকার বাসিন্দা। পুলিশ তার কাছ থেকে একটি কালো রঙের ওয়াকিটকি উদ্ধার করে। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় দণ্ডবিধির ১৭০ ও ৩৯২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। জানাগেছে , ঝুঁকিপূর্ণ মুহূর্তে সাহসিকতা ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ছিনতাইয়ের চেষ্টা নস্যাৎ করায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ইজিবাইক চালক হাসিবুল হাসানকে পুরস্কৃত করেছেন রাজবাড়ী পুলিশ সুপার মনজুর মোরশেদ। স্থানীয়রাও তার সাহসিকতার প্রশংসা করেছেন।
আরও খবর