নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় দিবস পালন

যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় অবস্থিত সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ।

এ উপলক্ষে অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা সভা, দোয়া মাহফিল, শিক্ষার্থীদের চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।

জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে আয়োজিত অনুষ্ঠান সভাপতিত্ব  করেন প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মু. নুরুল আমিন । এবং আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত  অধ্যাপক,  স্কুল শাখার প্রধান শিক্ষক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, কৈশোর, শিক্ষাজীবন এবং আমাদের স্বাধীনতা সংগ্রামে তার আপোষহীন নেতৃত্ব নিয়ে কথা বলেন প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মু. নুরুল আমিন।

ভারপ্রাপ্ত অধ্যাপক আনিসুর রহমান বলেন, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিশ্ব বরণ্যে একজন মহান নেতা। যার নেতৃত্ব ছিল অকুতোভয় দুর্বার।

প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল শাখার প্রধান শিক্ষক সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম বলেন , জাতির পিতার জন্মদিন পালনের পাশাপাশি দিনটিকে আমরা জাতীয় শিশু দিবস হিসেবে পালন করছি। তাই শিশুদের প্রতি সকল প্রকার নির্যাতন ও সহায়তা বন্ধে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে।  এবং শিশুদের জন্য আমাদের বিবেক ও সুবিবেচনা জাগিয়ে রাখতে হবে।

আরো বক্তব্য রাখেন, প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী রাসেল, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আলী হাসান, মানবিক বিভাগের প্রভাষক আখতার হোসাইন খান প্রমূখ।
উল্লেখ্য অনুষ্ঠানের শেষাংশে দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
Tag
আরও খবর




শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

১২ দিন ৪ ঘন্টা ৫০ মিনিট আগে