নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাটের কালাইয়ে ছেলের হাতে বাবার হত্যা,ঘাতক ছেলে পলাতক

মোঃ মনোয়ার হোসেন 

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ


জয়পুরহাটের কালাই উপজেলায় জমি সংক্রান্ত জের ধরে ছেলের কুড়ালের আঘাতে বাবা আব্দুল আলিম (৪২) নামে একজন নিহত হয়েছেন। 


কালাই উপজেলা উদয়পুর ইউনিয়নের আনিপুকুর এলাকায় জমি সংক্রান্ত জের ধরে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে আব্দুল আলিম ও তার ছেলে রিজভীর সাথে বাড়িতে কথা কাটাকাটির এক পর্যায়ে রেজভী তার  বাবা আব্দুল আলীমকে কুড়াল দিয়ে  আঘাত করলে তাদের চিৎকারে স্থানীয়রা আসলে ঘটনাস্থলে থেকে পালিয়ে যায়,পরে তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।


২২ নভেম্বর (বুধবার) আহত আব্দুল আলিম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনার পর থেকে ছেলে পলাতক রয়েছেন।


নিহত ব্যক্তি হলেন  আব্দুল আলিম কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের আনিপুকুর গ্রামের মৃত আবু বক্করের ছেলে।


স্থানীয় জনগণ ও পুলিশ সুত্রে জানা যায়,নিহত আব্দুল আলিমের দুই স্ত্রী। প্রথম স্ত্রীর ছেলে রেজভি প্রায় জমির ভাগ নিয়ে বাবার সাথে ঝগড়া-বিবাদে লিপ্ত হতেন। 


এর জেরে সোমবার রাতে বাড়িতে কথা কাটাকাটির এক পর্যায়ে রেজভী তার  বাবা আব্দুল আলীমকে কুড়াল দিয়ে আঘাত করলে দ্বিতীয় স্ত্রী তার স্বামী আব্দুল আলিমকে বাঁচাতে আসলে তাকেও কুড়াল দিয়ে আঘাত করে রেজভি। এতে গুরুতর আহত হন আব্দুল আলিম ও তার স্ত্রী তাসলিমা।আহত আব্দুল আলিম অবস্থা অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আর তার স্ত্রী তাছলিমা বেগম গুরুত্বর আহত অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।   

 

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী বিষটি নিশ্চিত করে জানান এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর