নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাটের পাঁচবিবিতে দুই পিকআপ ভ্যান গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৩

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নওদা এলাকায়  গরুবাহী ও মুরগী বোঝায় দুটি পিকআপ ভ্যান গাড়ীর মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। 

মঙ্গলবার (০৪ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই গরুবাহী পিকআপ ভ্যান গাড়ির চালক নীলফামারীর সৈয়দপুর উপজেলার চিকলী গ্রামের বাবলু হোসেন (৪৫) এর মৃত্যু হয়। 

এ ঘটনায় আহত সোহেল (২৫), শফি (৪০) ও আবু ছায়েদ (২৫) নামের ৩ জনকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে প্রেরণ করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। 

ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মুরগি বোঝাই পিকআপ ভ্যান গাড়ি টা বেপরোয়া ও দ্রুত গতিতে চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, একটি গরু বোঝাই পিকআপ ভ্যান গাড়ী সৈয়দপুরের উদ্দেশ্যে যাওয়ার সময় অপরদিক পার্শ্ববর্তী দিনাজপুর জেলার বিরামপুর থেকে মুরগি বোঝাই পিকআপ ভ্যান গাড়ী জয়পুরহাটে আসার পথে নওদা নামক এলাকায় মুখোমুখি সংঘর্ষ হলে একজন চালক নিহত এবং ৩ জন আহত হয়েছে।

আরও খবর