নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সাংবাদিক মঞ্জুরুল হক স্মরণ সভায় বক্তারা গণতন্ত্রের পক্ষে গণমাধ্যমকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে

রাষ্ট্রে গণমাধ্যমই জবাবদিহিতা তৈরি করে। আলো ছড়ায় সমাজে। গণতন্ত্রের পক্ষে গণমাধ্যমকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। পেশার মর্যাদা রক্ষা করা করা উচিৎ সাংবাদিকদের’- রবিবার (১১ ডিসেম্বর) বিকেলে রাজশাহী প্রেসক্লাবে মফস্বল সাংবাদিকতার পথিকৃৎ, বাংলাদেশ সাংবাদিক সমিতির সাবেক সহঃ সভাপতি মঞ্জুরুল হকের ৩১তম মতৃ্যুবার্ষিকী স্মরণে আয়োজিত সভায় বক্তারা এসব কথা বলেন।


রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ যৌথভাবে এ স্মরণ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠন দুটির সভাপতি সাইদুর রহমান। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত এ স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জুলফিকার।


এ সময় অন্যান্যের মাঝে মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগনী নিরো, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দিন মিন্টু, প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান, সিনিয়র সদস্য মো. শরিফ উদ্দিনসহ আরও অনেকে বক্তব্য রাখেন।


সভায় বক্তারা বলেন, মঞ্জুরুল হক একটি নাম, একটি ইতিহাস। রাজশাহীতে তার মত কোনো সাংবাদিক আজও জন্মেনি। বঙ্গবন্ধু তাকে ভালভাবে চিনতেন। তার লক্ষ্য ছিল তরুণদের সাংবাদিকতা শেখানো। মফস্বলের সাংবাদিকদের দাবী আদায়ে সবসময় সোচ্চার ছিলেন তিনি। শুধু শিক্ষা দিয়েই গেছেন মঞ্জুরুল হক। আজীবন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। এমন সাংবাদিক আর পাওয়া যাবে না। তারা বলেন, কপি-পেস্ট সাংবাদিকতা পরিহার করে শেখার আগ্রহ তৈরি হতে হবে। প্রতিনিয়ত শিখতে হবে তরুণ সাংবাদিকদের। পেশার মর্যাদা রক্ষা করে জনগণের অধিকারের পক্ষে সাংবাদিকদের লেখালেখি করা উচিৎ।


এদিন অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের বোয়ালিয়া থানা কমিটির আহবায়ক সাগর নোমানী, সদস্য সচিব সাজেদুর হক টিটু, সদস্য মো.  মাজেদুর, জুবায়ের আলম রাজন, হারুনর রশীদ, আরিফুল ইসলাম আরিফ, ফারজানা হক, সালাউদ্দিন আহমেদ সোহাগ, সাহিদ সনু রাহাত মাসুদ,কাওসার আহমেদ ডন, মৌসুমী আক্তার, নাহিদ, হাফিজ, সোহেল রানা, জান্নাত, উম্মে নাজরিন, আরিফ ইসলাম ইয়াসমিন আরা হক, মো. সাইদ ইকবাল,আকবর হোসেন প্রমুখ।

আরও খবর