আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ

রাজশাহীর দুর্গাপুরে কৃষি ও গ্রামীণ রূপান্তরের মাধ্যমে পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি ও সহনশীলতা (রেসিলিয়েন্স) বৃদ্ধির লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা হলরুমে “পার্টনার প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” এর আওতায় এই কংগ্রেসের আয়োজন করে দুর্গাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

জেলা উপ-পরিচালক মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং দুর্গাপুর অতিরিক্ত কৃষি অফিসার মোঃ ফরিদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোঃ আজিজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার পার্টনার মোঃ আব্দুল লতিফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনা, সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, উপজেলা কৃষি অফিসার সাহানা পারভীন লাবনী, উপজেলা সমবায় অফিসার আজগর আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বজলুর রহমান,

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভাপতি কামরুজ্জামান আয়নাল, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক হাসানুজ্জামান লালটু, উপজেলা বিএনপির আহ্বান কমিটির জার্জসি হোসেন সোহেল,   স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কংগ্রেসে উপজেলার প্রায় ৭০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।


প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ আজিজুর রহমান বলেন, “টেকসই কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে হলে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও কৃষকদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য। ‘পার্টনার’ প্রোগ্রাম সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনা বলেন, “গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে কৃষিকে উদ্যোক্তা ভিত্তিক খাতে রূপান্তর করতে হবে। এতে তরুণ প্রজন্ম কৃষিতে আগ্রহী হবে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে।”

সভাপতির বক্তব্যে জেলা উপ-পরিচালক মোঃ নাসির উদ্দিন বলেন, “কৃষকদের প্রশিক্ষণ, প্রযুক্তি সহায়তা এবং বাজার সংযোগ বাড়ানোর মাধ্যমে তাদের আয় বৃদ্ধি ও জীবনমান উন্নয়ন সম্ভব।”

অনুষ্ঠানে বক্তারা কৃষির আধুনিকায়ন, পুষ্টি সংবেদনশীল কৃষি চর্চা এবং জলবায়ু সহনশীল প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন। 

Tag
আরও খবর