আসন্ন মোহনপুর উপজেলার ২ নং ঘাসি গ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজ ওয়ার্ড বাসীকে একটি পরিচ্ছন্ন ওয়ার্ড উপহার দিতে চান মেম্বার পদ প্রার্থী মো: আব্দুর রউফ।
গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমার ওয়ার্ডবাসী আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এছাড়া বৃষ্টির সময় এলাকায় পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয় গ্রামবাসীকে।
অসহায় মানুষদের কথা চিন্তা করেই আমি এবার নির্বাচনে অংশ নিতে চাচ্ছি। আমি যদি এবারের নির্বাচনে ইউপি সদস্য হতে পারি বয়স্ক সকল ব্যক্তিকে ভাতার আওতায় আনার চেষ্টা করবো। দ্রুত চিকিৎসা সেবা প্রদানের জন্য ফ্রী এম্বুলেন্স ও বিনামূল্য চিকিৎসা সেবা চালু করবো।
ওয়ার্ডের বিভিন্ন জায়গায় অভিযোগ বক্স বসানো হবে এবং অভিযোগগুলো দ্রুত সমাধান করা হবে। যুব সমাজকে বাচাঁতে মাদক মুক্ত সমাজ গড়বো। এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। অসহায় মানুষদের চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার টাকা করে অনুদান প্রদান করবো।
এছাড়া আমাদের ওয়ার্ডকে আধুনিক ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব বলেও প্রতিশ্রুতি দেন ইউপি সদস্য প্রার্থী মো: আব্দুর রউফ ।
আব্দুর রউফ ওয়ার্ডের সকলের কাছে দোয়া প্রত্যাশী।
১১ দিন ৪ ঘন্টা ৪০ মিনিট আগে
৫৪ দিন ৩ ঘন্টা ২৫ মিনিট আগে
৬৮ দিন ২১ ঘন্টা ২০ মিনিট আগে
১৪৭ দিন ২৩ ঘন্টা ১৪ মিনিট আগে
১৫১ দিন ২১ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৫৬ দিন ২২ ঘন্টা ১৯ মিনিট আগে
১৫৮ দিন ২১ ঘন্টা ৪৮ মিনিট আগে