নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নন্দীগ্রামে বিরোধের জেরে বসত বাড়িতে আগুন সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দের নাম জড়িয়ে মিথ্যাচার




 বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের কদমকুড়ি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে হেলাল উদ্দিন তার ১২ শতক জায়গার মালিকানা নিয়ে প্রতিপক্ষের সাথে বিরোধের কারণে গত ২২ জানুয়ারি বগুড়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনে সে তার লিখিত বক্তব্যে বলেন, প্রতিপক্ষরা তার জায়গার ঘর ভেঙেছে, গাছপালা কেটেছে ও আগুন দিয়েছে। এতে তার আনুমানিক ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে উল্লেখ করে।


সেই সাথে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন ও উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারসহ কয়েকজন বিএনপি নেতাকর্মীর নামে দোষারোপ করা হয়।


এবিষয়ে জানতে চাইলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করা হেলাল উদ্দিন ও তার দুই বোন বলেন, সাবেক এমপি মোশারফ হোসেন ও উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার হামলা ও আগুন লাগানোর সময় ছিলো না কিন্তু আমারা শুনেছি তাদের কথাতেই এই ঘটনা ঘটেছে। এজন্য সংবাদ সম্মেলনে তাদের নাম বলেছি। এদিকে সুত্র জানায়, হেলাল তার ১২ শতক জায়গা নিয়ে প্রতিপক্ষের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ  চলে আসছিল। উক্ত ১২ শতক জায়গায় হেলাল একটি কুঁড়েঘর নির্মাণ করে দখল করেন। জায়গাটি হেলাল দখল করলে প্রতিপক্ষরা রাতের আঁধারে ঘরটি  গুঁড়িয়ে দেয় এবং আগুনে পুড়িয়ে দেয়। ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে দল থেকে বিচ্ছিন্ন  বিএনপি'র সাবেক দুই একজন সুবিধাবাদী নেতা হেলালের সাথে যোগ সাজসে বিএনপি নেতৃবৃন্দের সম্মান ক্ষুন্ন করতে  সাবেক এমপি আলহাজ্ব  মোশারফ হোসেন ও নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের নাম জড়িয়ে সংবাদ সম্মেলন করান। উপস্থিত কয়েকজন এলাকাবাসী জানান, হামলার সময় বিএনপি'র কেউ সেখানে উপস্থিত ছিল না, সংবাদ সম্মেলনে তারা কেন বিএনপির নেতৃবৃন্দের  নাম বলল এটা বোধগম্য নয় 


বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, কদমকুড়ির মানুষ আমার প্রতিবেশী। শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে আমি কদমকুড়ি গিয়েছিলাম। ওই গ্রামের লোকজন ও হেলাল উদ্দিনের বোনদের সাথে আমার কথা হয়েছে। তারা সত্য কথা বলেছে। এঘটনায় আমি ও বিএনপির কেউ জড়িত নাই একথা তারা বলেছে। আসলে আমার ও বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য বিএনপির সাবেক দুই-একজন সুবিধাবাদী নেতা এই কাজগুলো করাচ্ছে

আরও খবর