নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নন্দীগ্রামে ৪ হাজার ৩শ ৫০ জন কৃষক পেল বিনামূল্যে সার বীজ

নন্দীগ্রামে কৃষক/কৃষাণীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ, কার্যক্রম উদ্বোধন,


 

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে রবি/২০২৪-২৫ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পিঁয়াজ, মুগ, মসুর, খেসারী ফসলের  উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক/কৃষাণীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। 


৬ ই নভেম্বর (বুধবার) বেলা সাড়ে ১০ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নন্দীগ্রাম, বগুড়ার আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলে কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি প্রণোদনা কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, সদস্য সচিব উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, উপজেলা প্রকৌশলী এজাজুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী শুভ্র বসাক, আইসিটি প্রোগ্রামার দেবব্রত চক্রবর্তী, ইউএনও কর্তৃক মনোনীত প্রতিনিধি বিশিষ্ট ব্যবসায়ী মোখলেছুর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার জহুরুল ইসলাম, শাহারুল ইসলাম, শাহাদত হোসেন, সুজন কুমার, সোহেল রানা ও নাজমুল হক প্রমুখ।


উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় নন্দীগ্রাম উপজেলায় এবার মোট ৪,৩৫০ জন কৃষক/কৃষাণীদের মাঝে পর্যায়ক্রমে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হবে। পরে বেলা ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জাতীয় ইঁদুর নিধন ২০২৪ উদ্বোধন করা হয়।


Tag
আরও খবর