দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নন্দীগ্রাম বিএনপির সমাবেশে শেষে হাতবোমা বিস্ফোরণ: আহত ২

বগুড়ার নন্দীগ্রামে ভাটরা ইউনিয়ন বিএনপির সমাবেশে দুটি হাতবোমা বিস্ফোরণে দুই ছাত্রদল নেতা আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নন্দীগ্রাম উপজেলার কুমিড়া পন্ডিতপুকুর স্কুলমাঠে দূর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছে বিএনপি।এর আগে বিকেল চারটার দিকে ভাটরা ইউনিয়ন বিএনপির সমাবেশ শুরু হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটে। স্কুল মাঠে বিকট শব্দে দুটি বিস্ফোরণ হলে নেতাকর্মীরা জীবন বাঁচাতে ছোটাছুটি করার সময় দুই ছাত্রদল নেতা আহত হয়। স্কুল মাঠ সংলগ্ন টাইগার ক্লাবের সামনে থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে কুমিড়া পুলিশ। ঘটনার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেন বিএনপির সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন।

এবিষয়ে নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইন আজম বলেন, নিক্ষেপ করা ককটেলের মধ্যে দুটি বিস্ফোরণ ঘটেছে। একটি অবিস্ফোরিত হাতবোমা পাওয়া গেছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আরও খবর