দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নন্দীগ্রামে ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের সাথে উপজেলা বিএনপির নেতাকর্মীদের মতবিনিময়

বগুড়ার নন্দীগ্রামে ২নং সদর ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ২নং সদর ইউনিয়ন বিএনপি অফিসে উপজেলা বিএনপি নেতা কর্মীদের সাথে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়।

২নং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক এল আর এর সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকার,  সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মোঃ আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, উপজেলা যুবদলের সিঃ যুগ্ম-আহবায়ক মোঃ আঃ রউফ রুবেল, যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম সবুজ, মোঃ আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক মোঃ গোলাম রব্বানী, যুগ্ম-আহবায়ক মোঃ মেহেদী হাসান শাহিন, ২নং সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন শেহজাদ, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক মোঃ নূরনবী, সাংগঠনিক সম্পাদক আল-আমিন প্রমুখ।

মত বিনিময়কালে নেতাকর্মীরা বলেন, কোন অনুপ্রবেশকারীরা বা দলের কেউ  দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে তাহলে  আপনারা  নিজ হাতে তাদের প্রতিহত করবেন, এবং তাদেরকে আইনের হাতে সোপর্দ করবেন। কেন্দ্রীয় কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া ৪ আসনের সাবেক সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের নির্দেশনা মেনে চলবেন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন এমপির বিগত দিনে কাহালু- নন্দীগ্রামের উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে আলোচনা করবেন। এছাড়াও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিএনপির উন্নয়ন মূলক কাজের এবং ভোট কেন্দ্রে যাতে সবাই যায় এবং নির্বাচন মুখী হয় সেই বিষয়ে মত বিনিময় সভায় আলোচনা করা হয়।

আরও খবর