দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

দু:সময়ে মার খেয়েছে দল ছাড়েনি তারাই প্রকৃত কর্মী এবং তাদের মুল্যায়ন আগে : মোশারফ হোসেন


বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন বলেছেন, যারা বিএনপির কর্মসূচিতে এখন নতুন আসছে তাদেরকে স্বাগতম। আর যারা আওয়ামী দুঃশাসনের সময় মামলা হামলার শিকার হয়ে নিজের বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেরিয়েছে, জেল-জুলুম নির্যাতন সহ্য করে বিএনপিকে ছাড়েনি দল তাদেরকে অবশ্যই মূল্যায়ন করবে। তবে দলে এসে যদি কেউ বিশৃঙ্খলতার চেষ্টা করে তাঁকে ছাড় দেওয়া হবে না। আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে শতশত মিথ্যা মামলা হয়েছে। আমি চেষ্টা করেছি তাদের জামিন করার। বিএনপি অনেক বড় দল তাই আমরা সবাইকে নিয়ে এই দেশটাকে গড়তে চাই।উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সারাদেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামেও বিএনপির রাজনীতির সুদিন ফিরেছে। দীর্ঘ দিন ক্ষমতার বাহিরে থাকা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখন রাজপথে সরব হয়ে উঠেছে। দলীয় যেকোন কর্মসূচিতে ত্যাগীদের পাশাপাশি এখন দেখা যাচ্ছে নিস্ক্রিয়, সুবিধাবাদী ও নতুন শতশত মুখ। অথচ কদিন আগেও হাতেগনা কয়েকজন নেতাকর্মীকে নিয়ে দলীয় কর্মসূচি বাস্তবায়ন করতে হয়েছে। আবার তারাই বিভিন্ন মামলা হামলার শিকার হয়েছে।



জানতে চাইলে, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, আমরা দুর্দিনে আলহাজ্ব মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপির সকল কর্মসূচি বাস্তবায়ন করেছি। দীর্ঘ দিন আমাদের নেতাকর্মীরা অমানুষিক নির্যাতনের শিকার হয়েছে। ত্যাগীদের মূল্যায়ন দল করবে।

সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর বলেন, যারা আমাদের বিপদের দিনে পাশে ছিল দলের জন্য যাদের ত্যাগ রয়েছে তারা অবশ্যই মূল্যয়ন পাবে। দলের জন্য সবাইকে প্রয়োজন রয়েছে।

আরও খবর