দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বন্যাদূর্গতদের সহায়তায় সাবেক এমপি মোশারফের ৫লক্ষ টাকা অনুদান

বন্যাকবলিত অসহায় মানুষের আর্থিক ও মানবিক সহায়তাসহ বিভিন্নভাবে সহযোগীতার হাত বাড়িয়েছে দেশবাসী। এসব মানবিক সহায়তা সংগ্রহ করতে জেলায় জেলায় একাধিক রাজনৈতিক, সামাজিক, ক্লাব, সংগঠন কাজ করছে। এদিকে ফেনি সহ বিভিন্ন জেলার বন্যাদুর্গত মানুষদের পাশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় কৃষকদলের নেতাকর্মীরা।


দেশের বন্যাদুর্গত মানুষদের জন্য এবার সহযোগীতার হাত বাড়িয়ে দিলেন কাহালু -নন্দীগ্রাম (বগুড়া-০৪) আসনের সাবেক এমপি, কেন্দ্রীয় কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন।


বুধবার (২৮আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পল্টন দলীয় কার্যালয়ে সাবেক এমপি মোশারফ হোসেন তার ব্যক্তিগত তহবিল হতে দেশের বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষদের কথা চিন্তা করে কেন্দ্রীয় ত্রাণ কমিটির আহ্বায়ক ডা. এ জেড এম জাহিদ হোসেনের নিকট নগদ ৫ লক্ষ টাকা প্রদান করেন।


সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, বন্যাকবলিত অসহায় মানুষের পাশে স্কুল,কলেজ,রাজনৈতিক, সংগঠন সহ দেশের বিভিন্ন শেণী পেষার মানুষ যে ভাবে দাঁড়িয়েছে এতে আমি গর্বিত। বন্যাকবলিত অসহায় মানুষের পাশে কেন্দ্রীয় কৃষকদল সব সময় রয়েছে। দেশের বন্যাকবলিত অসহায় মানুষদের কথা চিন্তা করে আমার নিজস্ব তহবিল হতে ৫লক্ষ টাকা প্রদান করেছি। দলের দুঃসময়ে আমি কাহালু -নন্দীগ্রাম বাসীর বিপদে আপদে যে ভাবে পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।

আরও খবর