দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নন্দীগ্রামে পুকুর খননকালে প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে পুকুর খননকালে একটি প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। মূর্তিটির ওজন ২৫ কেজির বেশি বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে মূর্তিটি নন্দীগ্রাম থানা পুলিশ হেফাজতে রয়েছে।

জানা গেছে, রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভাটগ্রাম এলাকায় মো: বকুল মিয়ার একটি পুরোনো পুকুর এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে খননকাজ চলছিল এসময় ২৫ কেজির বেশি ওজনের একটি বিষ্ণু মূর্তি দেখতে পায় স্থানীয় লোকজন।

খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে থানার এসআই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ভাটগ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সভাপতি খোরশেদ আলম জানান, একটি পুরোনো পুকুর (ভেকু) মেশিন দিয়ে খননকালে বিষ্ণু মূর্তি দেখতে পাওয়া যায়। পরে থানা পুলিশে খবর দিলে তারা এসে থানায় নিয়ে যায়।

এবিষয়ে নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসেন জানান, ২৫ কেজি ওজনের চেয়েও বেশি একটি বিষ্ণমূর্তি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মূর্তি প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

এরআগে গত ৩০ জানুয়ারি উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিশা গ্রামের দুধার-পাড় এলাকা পুকুর খননের সময় একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছিল।

Tag
আরও খবর