দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নন্দীগ্রামে পরিদর্শনে গিয়ে ইংরেজি ক্লাস নিলেন ইউএনও হুমায়ন কবির

বিদ্যালয়ে পাঠদান চলছে। হঠাৎ সেই প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত ইউএনও। ঢুকে পড়েন পঞ্চম শ্রেণির কক্ষে। তখন পঞ্চম শ্রেণিতে ইংরেজি পাঠদান চলছে। এ সময় ইউএনও নিজেই পাঠদান শুরু করেন। একজন পেশাদার শিক্ষকের মতো কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে মিশে যান মুহূর্তেই।

আজ (০৩ অক্টোবর) মঙ্গলবার নন্দীগ্রাম পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন করেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবির। এসময় পড়াশোনার মানোন্নয়নে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ঘুরে দেখেন।

জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির। এ সময় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ, মাল্টিমিডিয়া ক্লাস রুম ও বিদ্যালয় ঘুরে দেখেন। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে কুশলবিনিময় শেষে পঞ্চম শ্রেণির ইংরেজি ক্লাস নেন তিনি। শিক্ষার্থীরাও মনোযোগ দিয়ে তার ক্লাস করেন।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রমিম ইসলাম, রিয়া মণি, নিরব সরকার, অপরাজিতা সরকার জানান, স্কুলে আমাদের ইংরেজি ক্লাস চলছিল। এ সময় হঠাৎ ইউএনও স্যার শ্রেণিকক্ষে প্রবেশ করেন। তিনি আমাদের সঙ্গে কুশলবিনিময় করেন। পরে ইংরেজি ক্লাস নেন। ইউএনও স্যার সুন্দরভাবে ক্লাস নিয়েছেন। আমাদের পড়া ধরেছেন। আমরা অনেক কিছু শিখতে পেরেছি। স্যারের ক্লাস করে আমরা অনেক আনন্দ পেয়েছি।’

প্রধান শিক্ষক আলী আজম বলেন, ‘ইউএনও স্যার হঠাৎ বিদ্যালয়ে আসেন। ‘শত ব্যস্ততার মাঝেও ইউএনও স্যার কোমলমতি শিক্ষার্থীদের সময় দিয়েছেন। বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিক্ষক ঘুরে দেখেন। পড়ে তিনি পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করেন। একই সঙ্গে আমাদের শিক্ষাবিষয়ক পরামর্শ দেন। এতে শিক্ষার্থী ও আমরা খুবই খুশি।’ স্যারের এমন কার্যক্রমকে সাধুবাদ জানাই।’

নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। সেই উদ্দেশ্য বাস্তবায়নে আমি কাজ করে যাচ্ছি । বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণে কোনো সমস্যা থাকলে দ্রæত তা সমাধানের ব্যবস্থা করা হচ্ছে । এই উপজেলার শিক্ষাব্যবস্থাকে মডেল হিসেবে গড়তে তার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও খবর