নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নন্দীগ্রামে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১০

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে সংঘর্ষে দুই পক্ষের ১০জন আহত হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে নারীসহ দুইজনের অবস্থা আশংকাজনক। গত শনিবার বিকেলে পৌরসভার দামগাড়া পূর্বপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোববার নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক তারিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন। 

আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহতরা হলেন- দামগাড়া পূর্বপাড়ার আব্দুল কাদের (৬৫), তার ছেলে বিএনপি নেতা রওশন আলী (৪৫), জেলহজ আলী (৩০), মৃত হারেজ উদ্দিনের ছেলে আব্দুল করিম (৫২), তার ভাই তৈয়ব আলী (৩৫), এরফান আলী (৫০), শাহানাজ পারভীন (৩৮), তার ছেলে মাইন উদ্দিন (১৬), নাজমা বেগম (৪৫) ও তানজিলা (৩০)। এদের মধ্যে বিএনপি নেতা রওশন ও শাহানাজের অবস্থা আশংকাজনক। 

স্থানীয় সুত্রে জানা গেছে, হারেজ উদ্দিনের পাঁচ ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি সংক্রান্তে বিরোধ চলছে। ঘটনার দিন জায়গা মাপের সময় উভয়পক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ করেনি বলে জানিয়েছেন থানার ওসি মো. আনোয়ার হোসেন।

আরও খবর