দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা

নোয়াখালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় প্রাণ দিল কিশোরী

নোয়াখালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় প্রাণ দিল কিশোরী



নোয়াখালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় প্রাণ দিল কিশোরী


রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় এক কিশোরী আত্মহত্যা করেছে।


মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের হাজী পাড়ার পাখি মিয়ার বাড়ি থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে। এর আগে, সোমবার দিবাগত গভীর রাতে নানার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই কিশোরী। 


নিহত ইয়াসমিন আক্তার (১৬) উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের সাবির আলী মিয়াজী বাড়ির আব্দুল হাকিমের মেয়ে এবং স্থানীয় কদমতলা এএসসি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে থেকে ইয়াসমিন তার বাড়ি থেকে নিখোঁজ ছিল। এ ঘটনায় তার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে রাত ১২টার দিকে থানা থেকে পরিবারের হাতে সোপর্দ করে। এরপর থানা থেকে তাকে নিজের বাড়িতে না নিয়ে নানার বাড়িতে রাখা হয়। সেখানে পরিবারের সদস্যদের অজান্তে গভীর রাতের দিকে শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।


জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ওই কিশোরী নিখোঁজ থাকায় তার পরিবার সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই মেয়ে লুকিয়ে ছিল, রাগ করে পাশের বাড়িতে চলে যায়, পরে মেয়েকে পাওয়া গেলে ভুল স্বীকার করে তার মায়ের সাথে চলে যায়।


ওসি আরও বলেন, মেয়েকে উদ্ধার করলে পরিবারের কোন অভিযোগ, আপত্তি না থাকায়, মেয়ে পেয়ে যাওয়ায় তারা জিডি প্রত্যাহার করে নেয়।  পারিবারিক বিভিন্ন মনোমানিল্য থেকে এ আত্মহত্যার ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও খবর