নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ভুট্টা চাষে স্বপ্ন দেখছেন, চাষি আমিরুল।


ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ভাটি অঞ্চল নামে খ্যাত গোয়ালনগর ইউনিয়নের রামপুর ও নোয়াগাওয়ে ভুট্টার বাম্পার ফলন হয়েছে।ভুট্টা চাষ করে সফল হয়েছে কৃষক আমীরুল।প্রতি বিঘা জমিতে প্রায় ৩০ মন ফলন হয়েছে।বর্তমান বাজারে প্রতিমন (৪০ কেজি) ভুট্টা ১২ থেকে ১৪ শ টাকা ধরে বিক্রি হচ্ছে  এলাকার  স্থানীয় কৃষকদের সাথে কথা বলে এমন তথ্য জানা গেছে।


রামপুর গ্রামের কৃষক আমিরুল হক একশ বিঘা জমিতে, নোয়াগাওয়ের ভজন দাস পচিশ বিঘা, বল্টু মেম্ভার ৫ বিঘা, দুলাল মিয়া পাঁচ বিঘা জমিতে ভুট্টার চাষ করে। তারা জানায় আগে তারা এ জমিগুলোতে বাদাম আর ধান চাষ করতেন। তখন তারা তেমন লাভবান হতেন না। প্রতিবিঘা জমির ফসল বিক্রি করে বছরে চার পাঁচ হাজার টাকা লাভবান হতেন। এবার ভুট্টা বিক্রি করে বিঘা প্রতি বিশ পচিশ হাজার টাকা লাভবান হবেন বলে ধারণা করছেন তারা।

কৃষক আমিরুল হক জানায়, তিনি গত বছর মহামান্য রাষ্ট্রপতির এলাকা অষ্টগ্রামে বেড়াতে যান। সেখানে গিয়ে ভুট্টার বাম্পার ফলন দেখে ভুট্টাচাষের প্রতি তার আগ্রহ সৃষ্টি হয়। তখন তিনি ওই এলাকার একজন ভুট্টাচাষীকে খোঁজে বের করে তার কাছ থেকে ভুট্টার চাষ পদ্বতি সম্পর্কে জেনে স্থানীয় কৃষি অফিসে যোগাযোগ করে তাদের কাছ থেকে জেনে এবার একশ বিঘা জমিতে ভুট্টাচাষ করেন। কৃষক আমিরুল জানান তার একশ বিঘা জমি চাষ করতে এ পর্যন্ত প্রায় দশ লক্ষ টাকা খরচ হয়েছে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আরিফ হোসেন বলেন, ভুট্টা একটি লাভজনক ফসল। ওই এলাকার মাঠি ভুট্টাচাষের উপযোগী। এ বছর এই এলাকায় প্রায় দুইশ বিঘা জমিতে ভুট্রার চাষ হয়েছে। আশা করি আগামী বছর ওই এলাকার এক বিঘা জমিও খালি থাকবে না।সব জমিতেই ভুট্টার চাষ হবে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বলেন শুধ ধান চাষের মধ্যে সীমাবদ্ধতা না থেকে বিভিন্ন মৌসুমী ফসলে কৃষক লাভবান হচ্ছে। 

আরও খবর