জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিনের যোগদান উপলক্ষে সরকারি দপ্তরের প্রধান, স্থানীয় সরকারের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান।

প্রধান অতিথির বক্তব্যে এম এ হান্নান বলেন, নাসিরনগরের সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা, সামাজিক সম্প্রীতি এবং সরকারি সেবা আরও কার্যকর ও জনবান্ধব করতে হবে। তিনি নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে উপজেলার উন্নয়নে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে প্রধান দায়িত্ব হলো জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে প্রশাসনিক দায়িত্ব পালন করা। উপজেলার সার্বিক উন্নয়নে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের নাগরিকদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টায় নাসিরনগরকে আরও আধুনিক, সুশৃঙ্খল ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অদিতি রায়, থানা পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ লাল ঘোষ, মো. আব্দুল মমিন, উপজেলা সমবায় কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন এবং উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ।

নবাগত ইউএনও মো. এরফান উদ্দিন বলেন, প্রশাসনের দরজা সবসময় সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে। জনগণের সমস্যা দ্রুত সমাধান এবং সরকারি সেবা প্রদানে হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা থাকবে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আল আমীন সরকার, সমাজসেবা কর্মকর্তা রাখেশ পাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা রাফিজ মিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Tag
আরও খবর