নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মহান বিজয় দিবস উপলক্ষে লাল সবুজের বিজয়ের আলোয় আলোকিত নরসিংদী সরকারি কলেজ

১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। রাত  পোহালেই আমাদের বিজয়ের ঐতিহাসিক দিক। মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণিল  সাজে বাহারি আলোক সজ্জায় সাজানো হয়েছে নরসিংদীর ঐতিহ্যবাহী কলেজ নরসিংদী সরকারি কলেজকে।


সারেজমিনে নরসিংদী সরকারি কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা গেছে, ঐতিহাসিক বিজয় দিবস কে বরণ করতে লাল সবুজের আলোকসজ্জায় পুরো কলেজ ক্যাম্পাস আলোকিত।


কলেজের প্রধান ফটক থেকে শুরু করে প্রতিটি ভবন লাল সবুজের আলোয় আলোকিত। প্রধান ফটক ও ফটকের পাশেই অবস্থিত মূল ভবন কে লাল সবুজের আলোতে মনে হচ্ছিল বাংলাদেশের পতাকা। মুল ভবনের মাঠে অবস্থিত কৃত্রিম ফোয়ারা লাল সবুজে আলোতে জ্বলজ্বল করছে।


মুল ভবন মাঠে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধুর মোড়ালকে লাল সবুজের আলোতে ফুটিয়ে তুলা হয়েছে।  কলেজের বিজ্ঞান ভবন, অনার্স ভবন সহ কলেজের দুটি ছাত্রাবাস ও একটি ছাত্রীনিবাস সহ পুরো কলেজ যেন আজ আমাদের স্বাধীনতার,আমদের বিজয়ের লাল সবুজের আলোয় যেন স্বাধীনতার দীপ্ত শিখার মত ফুটে উঠেছে।


নরসিংদী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ স্যার বলেন, 'নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের,লাখো শহীদের ত্যাগের বিনময়ে অর্জিত আমাদের এই বিজয়। মহান বিজয় দিবসে শহীদের শ্রদ্ধা জানাতে ও বিজয় দিবস উদযাপন করতে নানান কর্মসূচি নিয়েছে নরসিংদী সরকারি কলেজ। এর ই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৫ টা থেকে লালা সবুজের সাজানো হয়েছে'।


লাল সবুজের আলোয় নরসিংদী সরকারি কলেজ ক্যাম্পাস যেন  আমাদের লালা সবুজের এক পতাকা। ছাত্র - ছাত্রী সহ জনসাধারণ অনেকেই বিজয়ের আলোয় আলোকিত কলেজ ক্যাম্পাস দেখতে কলেজে আসতেছেন।

Tag
আরও খবর