জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

দীর্ঘ ৬ বছর পর পুনরায় চালু হল নরসিংদী সরকারি কলেজ ক্যাফেটেরিয়া

দীর্ঘ ছয় বছর বন্ধ থাকার পুনরায় চালু করা হল ঐতিহ্যবাহী নরসিংদী সরকারি কলেজের ক্যাফেটেরিয়া। মঙ্গলবার (২০ জুন) সকাল ১১ টায় উদ্বোধন করা হয় কলেজ ক্যাফেটেরিয়ার।


কলেজ ক্যাফেটেরিয়ার শুভ উদ্বোধন করেন  নরসিংদী সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোস্তাক আহমেদ ভূইয়া। এসময় আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সিরাজ উদ্দিন ভূঞা,নরসিংদী সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক  আব্দুল হালিম ভূঞা, নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন ও সাধারন সম্পাদক শাহজালাল আহমেদ শাওন।


কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক মেহেদী হাসান রাকিবের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সদর থানা ছাত্রলীগের সভাপতি রবিউল আলম একমি, সাধারণ সম্পাদক জোবায়েত সরকার সহ শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। 


ছয় বছর আগে বন্ধ হয়ে যায় কলেজের একমাত্র ক্যাফেটেরিয়া। নরসিংদীর এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠে প্রায় বিশ হাজার ছাত্রছাত্রী রয়েছে। রয়েছে তিনটি আবাসিক হল। নরসিংদী জেলার প্রতিটি উপজেলা সহ নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সহ দুর দুরান্তের অনেক শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে। 


অথচ কলেজের একমাত্র ক্যাফেটেরিয়াটি দীর্ঘদিন যাবত বন্ধ থাকায় বিপাকে পড়তে হয়েছে শিক্ষক শিক্ষার্থীদের। তাই শিক্ষক- শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবী ছিল পুনরায় কলেজ ক্যাফেটেরিয়া চালু করা হোক। যেন সল্প মূল্য মানসম্মত খাবার খেতে পারে ছাত্র -ছাত্রীরা।


পুনরায় ক্যাফেটেরিয়া চালু হওয়াতে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেছে। শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন যাবত কলজের একমাত্র ক্যাফেটেরিয়া বন্ধ থাকায় আমাদের নিদারুণ কষ্ট করতে হয়েছে, সকাল থেকে বিকেল পর্যন্ত আমাদের ক্লাস চলে। ক্লাসের বিরতির সময় ক্ষিদে  নিবারনের জন্য আমাদের কলজের বাইরে যেতে। সামান্য নাস্তা খেতে হলেও রেইল লাইন পাড় হয়ে স্টেশনের ওপাড়ে অবস্থি রমেশ পোদ্দার, নিখিল সহ অন্যান্য হোটেলে যেতে হয়।


শিক্ষার্থীরা আরও জানান, অনেক দুরান্ত থেকে অনেক শিক্ষার্থী প্রতিদিন কলেজে আসে। অনেকেরই আর্থিক অবস্থা নাজুক। আর ছাত্রী-ছাত্রীদের যাতায়ত খরচ বাবদ বাড়ি থেকে যে পরিমান টাকা দেয়া হয়, তা দিয়ে যাতায়ত খরচের পর হোটেলে গিয়ে খাওয়ার মত আর কিছু অবশিষ্ট থাকেনা। তাই কলেজ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ পুনরায় কলেজ ক্যাফেটেরিয়া চালু করার জন্য। শিক্ষার্থীরা সল্প মূল্যে মানসম্মত খাবার পাবে এই আশা রাখি।


নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাক আহমেদ ভূইয়া জানান, নরসিংদী সরকারি কলেজ জেলার একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। যেখানে হাজার হাজার শিক্ষার্থী রয়েছে। একমাত্র ক্যাফেটেরিয়াটি দীর্ঘদিন যাবত বন্ধ ছিল। ছাত্র-ছাত্রীদের সল্প মূল্যে মানসম্মত খাবারের ব্যবস্থার জন্য  কলেজ ক্যাফেটেরিয়া চালু করতে পেরেছি। সকলকে ধন্যবাদ যারা এই কাজে আমাকে সহযোগীতা করেছে। ইনশাআল্লাহ নরসিংদী সরকারি কলেজের শিক্ষার মান, পরিবেশ সহ অবকাঠামোর আরও উন্নয়ন করা হবে।

আরও খবর