নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দুইদিন পর আজ উদ্ধার হল মেঘনায় নিখোজ হাফেজ মাহফুজের মরদেহ।

মেঘনায় গোসল করতে নেমে নিখোঁজ হয়ে যাওয়া  মাদ্রাসা ছাত্র সহিদুল ইসলাম মাহফুজের (২৭)মরদেহ দুইদিন পর  আজ উদ্ধার করে নৌ পুলিশ,ফায়ার সার্ভিস ও ডুবুরির দল। গতকাল উদ্ধার করা হয় মো. গালিব হক (১৫) নামে একজনের মরদেহ উদ্ধার। তার দুজনেই গত বৃহস্পতিবার পিকনিকে এসে মেঘনায় নিখোজ হয়। ঘোড়াদিয়া মুহম্মদীয়া ইন্টারন্যাশনাল তাহফুজুল কুরআন মাদরাসার শিক্ষার্থী।


অদ্য ২৯ অক্টোবর শনিবার দুপুরে  দিকে আলোকবালী ইউনিয়নের টুরিস্ট স্পট  চর আফজালের পাশে মেঘনা নদী থেকে মাহফুজের  মরদেহটি উদ্ধার করা হয়েছে। দুদিনের অক্লান্ত পরিশ্রমের শেষে আজ  উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন, নরসিংদীর করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদুল আলম।


গত ২৭ অক্টোবর  বৃহস্পতিবার  ঘোড়াদিয়া মুহম্মদীয়া ইন্টারন্যাশনাল তাহফুজুল কুরআন মাদরাসা থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের একটি গ্রুপ পিকনিকে যায় মেঘনার চর আফজালে।সন্ধ্যা ৫টার দিকে পিকনিকে গিয়ে ফুটবল খেলা শেষে অন্যান্যদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নামে।তারপর থেকেই তারা নিখোঁজ হয়।সহিদুল ইসলাম মাহফুজ(২৭)।

সে  রায়পুরা উপজেলার বড়ইতলা গ্রামের হারুন মিয়ার ছেলে ।


মাহফুজের মরদেহ উদ্ধারের পর স্বজনদের কান্না আর আহজাড়িতে মাতোয়ারা নিহতের বাড়ি। পুরো এলাকার মানুষ নিহত মাহফুজের বাসায় ভীড় জমাচ্ছে।


গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মাদরাসার বার্ষিক পিকনিকে শিক্ষকসহ ৩২ জন আলোকবালী ইউনিয়নের চর আফজালে যান। বিকেলে ফুটবল খেলা শেষে ৫টার দিকে মেঘনা নদীতে তারা গোসল করতে নামেন। শিক্ষকসহ বাকি ৩০ জন উঠে আসলেও অনেক খোজাখুঁজির পরেও ওই দুই ছাত্রকে আর পাওয়া যায়নি। 


গতকাল ২০ ঘন্টা পর ডুবুরির দল গালিব এর মরদেহ উদ্ধার করতে পারলেও, অনেক খোজাখুজি করেও মাহফুজের মরদেহ পাইনি। অবশেষে আজ উদ্ধার করা হয় মাহফুজের মরদেহ।

Tag
আরও খবর