নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নরসিংদীর চৌয়ালায় চাঞ্চল্যকর চুরির ঘটনায় নগদ সহ ১৩ লক্ষ টাকার মালামাল উদ্ধার। গ্রেফতার ৩ জন।

নরসিংদী  সদর উপজেলার চাঞ্চল্যকর ১৮ লক্ষ টকার চুরির ঘটনায়,১৩ লক্ষ টকার মালামাল সহ গ্রেফতার ৩ জন আসামী। আদ্য ২১ অক্টোবর শুক্রবার  নরসিংদী জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস বিফিং এ এই তথ্য জানায় জেলা পুলিশ।


নরসিংদী শহরের চৌয়ালা মহল্লায়  ডাক্তার মোঃ নূরুল্লাহ্ আল মাসুদ এর বাসায় চুরির ঘটনায় নগদ টাকা , স্বর্ণালঙ্কার, ১৮ টি দামি ব্র্যান্ডের ঘড়ি’সহ  ১৩ লক্ষ টাকার বিভিন্ন মালামাল উদ্ধার, আটক ০৩ । বিজ্ঞ আদালাতে ০১জন আসামির স্বীকারোক্তি প্রদান। 


ডাক্তার মোঃ  নুরুল্লাহ্ আল মাসুদ গত ২৫ সেপ্টেম্বর  তারিখে  পবিত্র ওমরা হজ্ব পালনের জন্য সৌদি আরবে যান। তার স্ত্রী ও তিনি সহ পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগে  অজ্ঞাতনামা চোরেরা গত ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবরের এর মধ্যে ডাক্তার মোঃ নূরুল্লাহ্ আল মাসুদ এর বসত ঘরের জানালার গ্রীল কেটে চোরেরা  অনুপ্রবেশ করে নগদ টাকা, ডায়মন্ডের নোসপিন, মোবাইল সেট, স্বর্নালংকার, বিভিন্ন দামী ব্রান্ডের ঘড়ি সহ ১৮ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়া যায়। 


এই বিষয়ে ডাক্তার মাসুদ নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে তথ্য প্রযুক্তি ব্যবহার  ও গুপ্তচরের সহায়তায় নরসিংদী জেলার  মাননীয় পুলিশ সুপার জনাব কাজী আশরাফুল আজীম (পিপিএম) মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, নরসিংদী মডেল থানা জনাব আবুল কাশেম ভূইয়ার তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোহাঃ হারুন অর রশিদ, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) জনাব এরশাদ উল্ল্যাহ্, এসআই(নিরস্ত্র) মোঃ শাহীন , এসআই(নিরস্ত্র) শামীম হোসেন এর সমন্বয়ে নরসিংদী  মডেল থানার একটি চৌকস  দল অভিযান পরিচালনা করে।


উক্ত অভিযানে  চুরির ঘটনার সাথে জড়িত মোঃ কাউসার (২৬) কে গ্রেফতার করেন। কাউসারকে গ্রেফতার পূর্বক জিজ্ঞাসাবাদে তার প্রদত্ত তথ্যের ভিত্তিতে চোরাই মালামালের মধ্যে নগদ ২১ হাজার ৫ শত টাকা ও ০১ টি স্যামসাং মোবাইল সেট উদ্ধার করে। যার মূল্য ৪ হাজার টাকা। 


পরবর্তীতে গ্রেফতারকৃত চোর কাউসারের দেয়া  তথ্যের ভিত্তিতে অপর আসামী  চোরা বিল্লাল( ৩৮)কে গাজীপুর জেলাধীন কালীগঞ্জ থানা এলাকা থেকে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যের  ভিত্তিতে নরসিংদী থানার চৌয়ালা এলাকায় আসামী  বিল্লাল এর বাসা থেকে প্রায় ১০ লক্ষ ৭৫ হাজার টাকার বিভিন্ন মালামাল উদ্ধার করে পুলিশ।


তারপর চোরা বিল্লালের দেয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে  রঞ্জন বনিক (৪২), পিতা-রঞ্জিত বনিক, সাং-ছোট মাধবদী, থানা-মাধবদী, জেলা-নরসিংদী এর স্বর্নের দোকান হতে দুইটি স্বর্ণের চেইন, চারটি আংটি, একটি নোসপিন, এক জোড়া কানের দুল, সর্বমোট পৌনে দুই ভরি যার মূল্য-১ লক্ষ ৬০ টকা উদ্ধার করেন।


সর্বমোট ১৩ লক্ষ টাকার চোরাই মালামাল উদ্ধার করা হয়। আসামি মোহাম্মদ কাউসার মামলার ঘটনায় তার নিজের সংশ্লিষ্টতা স্বীকার করে বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, নরসিংদীতে দোষ স্বীকারক্তি মূলক কার্যবিধি ১৬৪ ধরা অনুযায়ী জবানবন্দী প্রদান করেন। ০২ ও ০৩নং আসামীদ্বয়কে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


নরসিংদী মডেল থানা পুলিশ জানিয়েছে চোরা  বিল্লাল এর বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ছিনতাই, চুরি সহ মোট ১২টি মামলা রয়েছে।

Tag
আরও খবর