নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ভূমি জটিলতার সমাধানকল্পে কল সেন্টার চালু, জানালেন ভূমি উপদেষ্টা

সাংবাদিকদের সাথে আলাপকালে ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ। ছবি: আল মামুন




ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ কার্যক্রম পরিদর্শন করতে নারায়ণগঞ্জ আসেন স্থানীয় সরকার ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। এ সময় তিনি গণমাধ্যমের সাথে ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরেন। 




তিনি বলেন, ডিজিটাল সার্ভের এতো গল্প শোনা যাচ্ছে। এই ডিজিটাল সার্ভের উপকারিতা কী। নিশ্চয়ই এর পেছনে ব্যাপক অর্থ, সময় ব্যয় হচ্ছে। এতে গ্রামের মানুষের উপকারিতা কী, এমন অনেক প্রশ্ন মানুষের মনে আসছে। আগে গ্রামে জমি মাপতে আমিন সাহেব আসলে সবাই দুশ্চিন্তায় থাকত। সকলের চিন্তা থাকতো জমির আইল ঠিক থাকবে কীনা, আমার জমি আমার নামে থাকবে কীনা বা যার সাথে শত্রুতা তার নামে চলে যাবে কীনা। এই বিপত্তিগুলো থেকে গ্রামে অস্থিরতা হতো, কোন্দল হতো। এই ভোগান্তি দূর করার জন্য ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের ব্যবস্থা হচ্ছে।




শনিবার (২ নভেম্বর) বিকেলে বন্দর উপজেলার নবীগঞ্জ ফেরীঘাট এলাকায় ভূমি মন্ত্রণালয়ের আয়োজিত ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ কার্যক্রম পরিদর্শন 


শেষে আরও বলেন, 'এসকল ঘটনায় অনেক মামলা হত। সমাজের একটা বড় অংশ ভূমি জরিপের অস্বচ্ছতার কারণে ভেগান্তিতে পড়ত। এটা থেকে চিরতরে পরিত্রাণ পাওয়ার জন্য প্রযুক্তির সাহায্যে সার্ভে হচ্ছে। এর আওতায় ঘরবাড়ি, গাছপালা সব থাকবে এবং এটা সংরক্ষিত থাকবে। ফলে জরিপ নিয়ে যেসকল অস্বচ্ছতা, সেগুলো আর থাকবে না।




তিনি আরও বলেন, আমরা কল সেন্টার চালু করেছি। এর ফলে প্রত্যন্ত অঞ্চল থেকে একজন মানুষ যেকোনো অভিযোগ করার সুযোগ পাচ্ছে এবং অভিযোগ পাওয়া মাত্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এখন আমরা অনলাইনে বাসায় বসে খতিয়ান পেয়ে যাবো। জমির খাজনাও আমাদের একশ টাকা হলে একশ টাকাই দিতে হবে। এটা নিয়ে অস্বচ্ছতা থাকবে না। যে অভিযোগগুলো আমরা এখন পাচ্ছি এগুলো তখন আর হবে না। এই মূল জরিপের বেনিফিট আমরা পাবো। মামলা কমে যাবে, ফৌজদারী মামলা কমে যাবে। জমির কারণে চাচা-ভাতিজা মামা-ভাগ্নের যে সম্পর্ক নষ্ট হচ্ছে ও ঝগড়া বিবাদ হচ্ছে, এগুলো কমে যাবে। গ্রামের অস্থিরা, সমাজের অস্থিরতা কমে যাবে।




এসময় আরও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব ও ইডিএলএমএস প্রকল্প পরিচালক জিয়াউদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার প্রমুখ।



আরও খবর







নাসিকে ২২ স্থানে বসবে কোরবানির পশুর হাট

৪৮৯ দিন ৫ ঘন্টা ৫৬ মিনিট আগে