জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

আইফোন কেনার জন্য গণধর্ষণের নাটক

আইফোন কিনার জন্য বাবা মার কাছ থেকে টাকা আদায় করতে অপহরণের পর গণধর্ষণের নাটক সাজিয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক কলেজ শিক্ষার্থী। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য এই কলেজ শিক্ষার্থীর দুই সহপাঠীকে আটক করেছে পুলিশ। ঘটনার মূলহোতা শিক্ষার্থীর নাম মাহিয়া আক্তার। সে সরকারি মুড়াপাড়া কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং উপজেলার মঙ্গলখালী এলাকার মাহবুব আলমের মেয়ে। এই ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাহিয়া আক্তারের দুই সহপাঠী সিফাত মিয়া ও সিনথিয়া আক্তারকেও আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। ওসি তরিকুল ইসলাম জানান, গত বুধবার সরকারি মুড়াপাড়া কলেজের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের পর গণধর্ষণ করা হয়েছে এমন সংবাদ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। একই দিনে মাহিয়া আক্তারের মা নাসরিন আক্তার রূপগঞ্জ থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মাহিয়াকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নারায়ণগঞ্জে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠায়। পুলিশ উন্নত প্রযুক্তি ব্যবহার করে ঘটনার তদন্ত শুরু করলে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। তদন্তে জানা যায়, মাহিয়া আক্তার গত কিছুদিন ধরে একটি আইফোন মোবাইল কেনার চেষ্টা করছিলেন। আইফোন কেনার টাকা জোগাড় করতে না পেরে তিনি তার দুই সহপাঠী সিফাত ও সিনথিয়া আক্তারের সঙ্গে মিলে অপহরণের নাটক সাজানোর পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী, গত মঙ্গলবার সকালে মাহিয়া আক্তার মুড়াপাড়া কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর সিফাত অপহরণকারী সেজে মাহিয়া আক্তারের মাকে ফোন করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন এবং টাকা না দিলে মাহিয়াকে গণধর্ষণ করার হুমকি দেন। মাহিয়ার বান্ধবী সিনথিয়ার পরিবার জানায়, মঙ্গলবার রাতে মাহিয়া আক্তার তার বান্ধবী সিনথিয়া আক্তারের বাড়িতে অবস্থান করছিলেন। পুলিশের তদন্তে জানা যায়, গত বুধবার মাহিয়া আক্তার তার পরিবারের কাছ থেকে টাকা না পেয়ে বন্ধু সিফাতের মাধ্যমে তুষকা সিরাপ কিনে অর্ধেক খেয়ে মুড়াপাড়া কলেজের পেছনে পড়ে থাকেন। এরপর সিফাত মাহিয়ার বাড়িতে ফোন করে জানান, যেহেতু টাকা দেওয়া হয়নি, তারা তাদের মেয়েকে কলেজের পেছনে ফেলে গেছেন। ইন্সপেক্টর তরিকুল ইসলাম জানান, এই ঘটনায় মাহিয়া আক্তারের সহপাঠী সিফাত ও সিনথিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও খবর



আইফোন কেনার জন্য গণধর্ষণের নাটক

৪২৯ দিন ১২ ঘন্টা ২১ মিনিট আগে





নাসিকে ২২ স্থানে বসবে কোরবানির পশুর হাট

৪৮৮ দিন ১৭ ঘন্টা ৫০ মিনিট আগে