নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব নিলেন নজরুল ইসলাম। গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। এর আগে শুক্রবার দুপুরে দায়িত্ব গ্রহণ করেন নবাগত এই ওসি। ওসি নজরুল ইসলাম সদর থানার আগে সি টি ইউ, টাঙ্গাইল ট্রেনিং সেন্টার এবং মাদারীপুরের ইন্সপেক্টর কন্ট্রোলের দায়িত্বে নিয়োজিত ছিলেন।
নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে নবাগত এই ওসি বলেন, 'যে পরিস্থিতি ছিলো ও যে পরিস্থিতি এখন আছে সেখান থেকে পুলিশকে স্বাভাবিক কাজকর্মে ফেরত আনতে হবে। জনগণের জন্য সর্বোচ্চ সেবা দেওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এই কাজে সফল হওয়াই আমাদের উদ্দেশ্য এবং সকলের এই ক্ষেত্রে সহযোগিতা কামনা করছি।'
৩৫৬ দিন ১০ ঘন্টা ৭ মিনিট আগে
৪২৪ দিন ৫ ঘন্টা ৪৩ মিনিট আগে
৪২৬ দিন ১৬ ঘন্টা ১৮ মিনিট আগে
৪৩০ দিন ১ ঘন্টা ৩০ মিনিট আগে
৪৩৬ দিন ৯ ঘন্টা ৫ মিনিট আগে
৪৭৩ দিন ১৩ ঘন্টা ৫৫ মিনিট আগে
৪৮৬ দিন ১৬ ঘন্টা ৩২ মিনিট আগে
৪৮৯ দিন ৭ ঘন্টা ০ মিনিট আগে