নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পূর্বাচল ৩০০ ফিটে নারায়ণগঞ্জের বাস দূর্ঘটনায় নিহত- ১ ও আহত- ৩০



তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ শাখার কর্মকর্তা কর্মচারীদের পিকনিকের বাস পূর্বাচলের শেখ হাসিনা সরণির আন্ডারপাসের ছাদে ধাক্কা লেগে ৩০ জন আহত হয়েছেন। 


পুলিশ জানায়, শনিবার সকালে তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ শাখার কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা বার্ষিক পিকনিকের জন্য রূপগঞ্জের সী-সেল পার্কের উদ্দেশ্যে বিআরটিসি দ্বিতল বাস যোগে রওয়ানা হয়। সকাল ১০ টার দিকে বাসটি শেখ হাসিনা সরনির (কাঞ্চন-কুড়িলবিশ্বরোড সড়ক) পূর্বাচল ফায়ার সার্ভিসের কার্যালয়ের সামনে সার্ভিস সড়ক দিয়ে যাবার সময় আন্ডারপাসের ছাদে ধাক্কা লেগে দূর্ঘটনার শিকার হয়। পরে পূর্বাচল ফায়ার সার্ভিসের কর্মীরা বাসে থাকা যাত্রীদের উদ্ধার করেন। দূর্ঘটনায় ৩০ জন আহত হয়। এদের মধ্যে ২২ জনকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ১০ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন তারা। আহতের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক বলে জানান কর্তব্যরত চিকিৎসক।



শনিবার (২ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার পূর্বাচল ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনের সড়কে এ দূর্ঘটনা ঘটে।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (ঢাকা জোন-৩) উপ সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বিআরটিসির একটি দোতলা পিকনিকের বাস পূর্বাচল সী-সেল পার্কে যাওয়ার সময় তিনশ ফিটে তিন নম্বর ব্রিজের আন্ডারপাসে ধাক্কা খায়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে পূর্বাচল ফায়ার স্টেশনের টিম দ্রুত ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বাসের যাত্রীরা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিভিশন কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্য ছিলেন।


রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপঙ্কর চন্দ্র সাহা বলেন, এখন পর্যন্ত একজন শিশু নিহত হয়েছে।


তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশনের নারায়ণগঞ্জ এর ডিজিএম প্রকৌশলী মামুন আর রশীদ বলেন, 'পিকনিক বাস দুর্ঘটনায় আমাদের এক সহকর্মীর সন্তান মারা গেছে। তার নাম আখিল (১২)। সে তার মা নিলুফার সঙ্গে পিকনিকে যাচ্ছিলো। নিলুফাও গুরতর আহত হয়েছেন। তার একটি পা কাটা গেছে।'


তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশনের নারায়ণগঞ্জ শাখার সিবিএ সাধারণ সম্পাদক সৈয়দ আয়েজউদ্দিন আহমেদ বলেন, প্রতি বছরের ন্যায় শনিবার আমাদের কর্মকর্তা- কর্মচারীদের বার্ষিক পিকনিক ছিলো। সকালে নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে তিতাসের নারায়ণগঞ্জ


ডিভিশনের কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের মোট ৫০০ সদস্য নিয়ে রূপগঞ্জের সী-সেল পার্কের উদ্দেশ্যে রওয়া হই। একটি বাস সড়কের আন্ডার পাসের ছাদে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।


আহতরা হলেন- তিতাস কর্মকর্তা রবিন লাল, শাকিল, শাভা, মিনহাজ, শরিফুল, নিলুফা, মনোয়ারা, রেহেনা, শুভ্রত, তানজিম, নজরুল ইসলাম, সুমাইয়া, শিরিন আক্তার, সর্ণা রানী, তানিয়া, জেরিন, শাহনাজ, আফরিনসহ অন্তত ৩০ জন। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

আরও খবর



আইফোন কেনার জন্য গণধর্ষণের নাটক

৪২৯ দিন ২২ ঘন্টা ১৪ মিনিট আগে





নাসিকে ২২ স্থানে বসবে কোরবানির পশুর হাট

৪৮৯ দিন ৩ ঘন্টা ৪৩ মিনিট আগে