নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মনোনয়নপ্রত্যাশীর তালিকায় শীর্ষে রয়েছেন সেলিম ওসমান

গতকাল রবিবার (২৬ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের বিকেএমইএর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ- ৫ আসনের বর্তমান সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান বলেন, ‘সামনে একটি সমঝোতা হবে। কে কোন দল থেকে নির্বাচন করবে দু-একদিন অথবা ১৫ ডিসেম্বরে মধ্যে সুনিশ্চিত হওয়া যাবে।’ তিনি আরও বলেন, ‘আমার অভিভাবক আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার নেত্রী যেখান থেকে নির্দেশ করবেন আওয়ামী লীগ না, জাতীয় পার্টি তার নির্দেশ অনুযায়ী সেই দল থেকেই নির্বাচন করব।’ 

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ- ৫ আসনটি মহাজোটের শরিক জাতীয় পার্টিকে ছেড়ে দেয় আওয়ামী লীগ। ওই নির্বাচনে জাতীয় পার্টির নেতা এ কে এম নাসিম ওসমান বিজয়ী হন। এরপর ২০১৪ সালের নির্বাচনে পুনরায় বিজয়ী হন তিনি। এর কিছুদিন পর নাসিম ওসমানের মারা গেলে তার ছোট ভাই বিকেএমইএ'র সভাপতি এ কে এম সেলিম ওসমান উপ-নির্বাচনে জাতীয় পার্টি থেকে এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালেও নির্বাচিত হন তিনি। সেলিম ওসমান দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীর তালিকায় শীর্ষে রয়েছেন।



সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচনের ব্যাপারে তিনি বলেন, ‘সামনে সব দলই আনন্দ পাবে, এমন একটা কিছু হবে। বঙ্গবন্ধুর আদর্শের একজন মুক্তিযোদ্ধা হিসেবে সাধারণ মানুষের জন্য কাজ করব, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করব। গত সাড়ে নয় বছরে যেভাবে উন্নয়ন করা হয়েছে, সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যাব।’ 

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে অবস্হিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন। ওবায়দুল কাদের ৩০০ আসনের মধ্যে  ২৯৮ আসনে আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন আজ। বাকি রয়ে গেছে দুইটি আসনের প্রার্থী ঘোষণা। এর একটি হলো নারায়ণগঞ্জ- ৫ এবং অপরটি কুষ্টিয়া- ২।



আরও খবর



আইফোন কেনার জন্য গণধর্ষণের নাটক

৪২৯ দিন ২২ ঘন্টা ১৪ মিনিট আগে





নাসিকে ২২ স্থানে বসবে কোরবানির পশুর হাট

৪৮৯ দিন ৩ ঘন্টা ৪৩ মিনিট আগে