নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র চলেছে: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘বাংলাদেশকে সিরিয়া, লেবানন কিংবা আফগানিস্তান বানানোর চেষ্টা চলছে। পছন্দ আপনার, আপনারা কী করবেন। আমি মুক্তিযোদ্ধার সন্তান। সরাসরি বলে দিয়েছি, আমরা লড়াই করবো। সেই লড়াইয়ে জিতবো। অন্যায় কখনও ন্যায়ের সঙ্গে পারে না। সত্যের সঙ্গে কখনও অসত্য পারে না। আজকে তারা আবার জেগে উঠেছে। আমি বলবো না, তারা সবাই খারাপ। কিন্তু যারা রাজনীতির নামে মানুষ পুড়িয়ে মারে, তাদের রাজনীতিকে আমি গণতান্ত্রিক রাজনীতি বলতে পারি না'।

তিনি আরও বলেন, 'কিছু মানুষ এ দেশকে আবারো ক্ষতবিক্ষত করার চেষ্টা করছে। আমি যখন এখানে বক্তব্য দিচ্ছি তখন দেশের কোন না কোন স্থানে বসে প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করে চলেছে। কোথাও না কোথাও সভা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। তারা আজকে ফের জেগে উঠেছে। কিন্তু আমরা লড়াই করবো। শেষতক আমরাই জিতবো। আবারো শেখ হাসিনা ক্ষমতায় আসবে'। 

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে বন্দর উপজেলার সমরক্ষেত্র মাঠে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এ কে এম সেলিম ওসমানের গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে বন্দর উপজেলার সমরক্ষেত্র মাঠে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এ কে এম সেলিম ওসমানের গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বন্দর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ এর সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপুর সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, সেলিম ওসমানের সহধর্মিনী মিসেস নাসরিন ওসমান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, নারায়ণগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ ক্লাস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার সাহা, এনসিসিআই এর পরিচালক মোরশেদ সারোয়ার সোহেল, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহা, বাংলাদেশ হুঁশিয়ারি সমিতির সভাপতি নাজমুল আলম, বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সেলিম সারোয়ার, বাংলাদেশ ডাইন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমজাদ হোসেন খসরু, আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল। এছাড়া আরো উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জের সাবেক নারী সংসদ সদস্য হোসনে আরা বাবলি, শামীম ওসমানের একমাত্র পুত্র ইমতিনান ওসমান অয়ন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জিএম আরমান, মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে বিগত ৯ বছর যাবৎ সেলিম ওসমানের নানা উন্নয়ন নিয়ে তৈরি করা ‘ডকুমেন্টরি’ প্রদর্শন করা হয়। যাতে দেখানো হয়েছে শিক্ষাখাত সহ, সদর-বন্দরের অবকাঠাম গত উন্নয়ন ও মানবতা মুলক বিভিন্ন কর্মকান্ডে সেলিম ওসমানের অবদান। 

আরও খবর



আইফোন কেনার জন্য গণধর্ষণের নাটক

৪৩০ দিন ১ ঘন্টা ৩০ মিনিট আগে





নাসিকে ২২ স্থানে বসবে কোরবানির পশুর হাট

৪৮৯ দিন ৭ ঘন্টা ০ মিনিট আগে