নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আগুন ছাড়াই আগুনে ছাই হয়ে গিয়েছে সব

© সংগৃহীত ছবি


বঙ্গবাজার ব্যবসায়ীদের কান্না এবং হাহাকারের পেছনে রয়েছে আরো এক পাইকারি ব্যবসায়ীদের চাপা কান্না ও হাহাকার। এ সকল ব্যবসায়ীরা হলেন নারায়ণগঞ্জের দেওভোগ মার্কেটের পাইকারি পোশাক ব্যবসায়ী ও নয়ামাটি মার্কেটের পাইকারি ব্যবসায়ী বৃন্দ। 


গত ৪ঠা এপ্রিল ভোর ৬ টা থেকে শুরু হওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয় ঢাকার বঙ্গ বাজার। বঙ্গবাজার ব্যবসায়ীদের দাবি আগুনে পুড়ে গিয়েছে তাদের কোটি কোটি টাকার মালামাল। 


দেওভোগ ও নয়ামাটি ব্যবসায়ীদের মালামাল আগুনে না পুড়লেও এবং বঙ্গবাজার ব্যবসায়ীদের সমস্ত মালামাল আগুনে পুড়ে গেলেও, লোকসানের দিক থেকে বেশি পরিমাণ হুমকির মুখে আছেন দেওভোগ ও নয়ামাটির পাইকারী ব্যবসয়ীরা। আজ সকালে সরেজমিনে যে ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, এখানকার ব্যবসায়ীদের অধিকাংশরাই নিয়মিত ব্যবসা পরিচালনা করতেন বঙ্গবাজারের ব্যবসায়ীদের সাথে। প্রতিবছরই রমজানের আগে, বঙ্গবাজারের ব্যবসায়ীরা পাইকারি মালামাল বাকিতে কিনে নিতেন দেওভোগ ও নয়ামাটির এই পাইকারি মার্কেট থেকে। যা চুক্তিভিত্তিক ও ব্যবসায়িক সম্পর্কের খাতিরে বঙ্গবাজারের ব্যবসায়ীরা পুরো রমজান মাসজুড়ে বাকিতে নেয়া মালামালে ব্যবসা করার পর পবিত্র ঈদুল ফিতরের পূর্ববর্তী সময়ে মালামালের বাকি টাকা পরিশোধ করতেন। কিন্তু এ বছর রমজানের প্রথম দিকেই বঙ্গবাজারে আগুন লাগার ফলে পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রায় পাঁচ হাজার দোকান এবং সেই সাথে কয়েকশো কোটি টাকার মালামাল। তবে এই সমস্ত মালামালের অধিকাংশ ছিল বাকিতে কিংবা অর্ধেক দামে দেওভোগ ও নয়মাটি মার্কেট ব্যবসায়ীদের কাছ থেকে কিনে নেওয়া। ফলে বাংলাদেশের অন্যতম শিল্পনগরী নারায়ণগঞ্জের এই পাইকারি মার্কেট ব্যবসায়ীরা প্রত্যক্ষভাবে আগুনে ক্ষতিগ্রস্ত না হলেও, পরোক্ষভাবে তারা রয়েছেন বিশাল বড় ক্ষতির মুখে।


কয়েকজন ব্যবসায়ীর দাবি, তারা বঙ্গবাজারে প্রায় ৭৫% ব্যবসায়ীদের কাছে বাকিতে পণ্য বিক্রি করেছেন। যার প্রাপ্য টাকা পাওয়াটা এখন প্রায় অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। তাদের কেউ কেউ দাবি করে বলছেন, " বঙ্গবাজার ব্যবসায়ীরা যে বলছে মালামাল পুড়ে গিয়েছে কিন্তু সেই মালামাল তো একান্তই আমাদের মালামাল। কারণ সেগুলোর প্রাপ্য টাকা তো এখন পর্যন্ত আমরা পাইনি।"

আরও খবর



আইফোন কেনার জন্য গণধর্ষণের নাটক

৪২৯ দিন ২২ ঘন্টা ১৮ মিনিট আগে





নাসিকে ২২ স্থানে বসবে কোরবানির পশুর হাট

৪৮৯ দিন ৩ ঘন্টা ৪৭ মিনিট আগে