নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিএমএসএস-এর তীব্র নিন্দা ও প্রতিবাদ

 

কচুয়ার আলীপুরে সংবাদ সংগ্রহকালে লুটপাট কারীদের হামলায় পুলিশের সামনে ৩ সাংবাদিক আহত


বাগেরহাটের কচুয়ার আলীপুর গ্রামে ধারাবাহিক লুটপাটের ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গেলে লুটপাট কারীদের হামলায় পুলিশের সামনে তিন সংবাদ কর্মী আহত হয় । আহতদের বাগেরহাট ২৫০ সয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে । আহত তিন সংবাদ কর্মীরা হলেন ডিবিসি নিউজের বাগেরহাট প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির বাগেরহাট জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত মন্ডল, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান ও দীপ্ত টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি মামুন আহম্মেদ। এবিষয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।


জেলার কচুয়া উপজেলার আলী পুর গ্রামে ধারাবাহিক ভাবে আলী পুর গ্রামে রাসেল শেখের নেতৃত্বে এক দল লুটকারীরা লুটতরাজ চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে আলীপুর কালভাটের পাশে এঘটনা ঘটে । লুটপাটের সংবাদের ভিত্তিতে সংবাদের ভিত্তিতে তিন সংবাদ কর্মী এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে লুটকারীরা তাদের উপর পুলিশের সামনে হামলা চালিয়ে আহত করে মোবাইল, ক্যামেরা, মোটর সাইকেল ভাংচুর করে। পরে থানা পুলিশ ও সেনা বাহিনী তাদের উদ্ধার করে।

উক্ত হীন ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ((বিএমএসএস)- এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা, মহাসচিব মোঃ ছগীর আহমেদ  সহ সকল বিভাগ, জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। অন্যথায় বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

আরও খবর