নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নে ড. ফরিদুজ্জামান ফরহাদ–এর পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, তুলে ধরা হয়েছে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নড়াইল ২ আসনে জনসংযোগ করেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন এনপিপির নড়াইল জেলা সভাপতি শরিফ মনির হোসেন ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন
লোহাগড়া উপজেলা সাধারণ সম্পাদক,লোহাগড়া উপজেলা যুব ফ্রন্টের সভাপতি এ্যাডভোকেট মেহেদী হাসান অপু,১০নং কোটাকোল ইউনিয়ন সভাপতি মইনুল ইসলাম দ্বীপ,এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ স্থানীয় বাজার, গ্রাম ও বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইতে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেন ড. ফরিদুজ্জামান ফরহাদের উন্নয়ন ভাবনা ও অঙ্গীকার। জনগণের হাতে লিফলেট তুলে দিয়ে তাঁরা বলেন—
"নড়াইলের উন্নয়ন, শান্তি, ন্যায় ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ড. ফরিদুজ্জামান ফরহাদই সঠিক নেতৃত্ব। আপনার মূল্যবান ভোট ধানের শীষে দিন।"
গণসংযোগ চলাকালে স্থানীয় ভোটারদের মধ্যে উৎসাহ ও আগ্রহ দেখা যায়। অনেকেই আগত নেতৃবৃন্দকে স্বতঃস্ফূর্ত সমর্থন জানান।
এভাবে প্রতিটি মহল্লা ও গ্রামে দলীয় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ভোট চাইতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
৬৩ দিন ২ ঘন্টা ৫৪ মিনিট আগে
১২০ দিন ১৮ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৩৬ দিন ১৭ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৮০ দিন ১৪ ঘন্টা ৫৫ মিনিট আগে
২০৯ দিন ১৭ ঘন্টা ২৯ মিনিট আগে
২৩১ দিন ১৫ ঘন্টা ৩২ মিনিট আগে
২৪২ দিন ২২ ঘন্টা ০ মিনিট আগে
২৪৪ দিন ১৭ ঘন্টা ৩১ মিনিট আগে